News Flash

  • Home
  • Uncategorized
  • জোট চূড়ান্ত, বিজেপি ৯টি আসন দেবে আইপিএফটিকে
Image

জোট চূড়ান্ত, বিজেপি ৯টি আসন দেবে আইপিএফটিকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ আইপিএফটির সাথে বিজেপির জোট চূড়ান্ত হয়েছে৷ এখন শুধু আনুষ্ঠানিকভাবে

গুয়াহাটিতে বিজেপি ও আইপিএফটি নেতৃত্বদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷

ঘোষণা দেওয়া বাকি রয়েছে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক জানান, আগামী রবিবার আইপিএফটির সাথে জোট নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে৷ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব এবং রাজ্যে দলের নির্বাচন প্রভারী ড. হিমন্তবিশ্ব শর্মা জোটের বিষয়ে ঘোষণা দেবেন৷ এদিকে, জোট গঠনে উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলির মধ্যে আইপিএফটিকে আইএনপিটি এবং এনসিটির তুলনায় অধিক প্রাধান্য দেওয়া হয়েছে, তা এদিন সুবলবাবু বুঝিয়ে দিয়েছেন৷ তাঁর কথায়, প্রাধান্য কোন রাজনৈতিক দলকে দেওয়া উচিত তা বাস্তব পরিস্থিতির নিরিখে বুঝতে হবে৷ তাতে তিনি বোঝাতে চেয়েছেন, উপজাতি এলাকায় আইএনপিটি এবং এনসিটির তুলনায় অধিক শক্তিশালি আইপিএফটি৷ তবে, আইএনপিটি এবং এনসিটির জন্যও দরজা খোলা রেখেছে বিজেপি, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন সুবলবাবু৷

জোট নিয়ে গুয়াহাটিতে বিজেপি এবং আইপিএফটির বৈঠক হয়েছে৷ বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, দলের নির্বাচন প্রভারী ড. হিমন্তবিশ্ব শর্মা, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব এবং রাজ্য প্রভারী সুনিল দেওধর৷ আইপিএফটির পক্ষে উপস্থিত ছিলেন দলের সভাপতি এনসি দেববর্মা, সম্পাদক মেবার কুমার জমাতিয়া, অনন্ত দেববর্মা, সম্পা দেববর্মা প্রমুখ৷

বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন, আইপিএফটির সাথে জোট নিয়ে বৈঠক ফলপ্রসু হয়েছে৷ উপজাতি সংরক্ষিত ২০টি আসনের মধ্যে ৯টি আসন আইপিএফটিকে দেওয়া হবে৷ তিনি জানান, রাইমাভ্যালি, অম্পিনগর, করবুক, টাকারজলা, মনু, সিমনা, আসারামবাড়ি, রামচন্দ্রঘাট এবং মান্দাই আসন আইপিএফটিকে দেওয়া হবে বলে বৈঠকে প্রস্তাব রাখা হয়েছে৷

তাঁর কথায়, জোট এবং আসন সমঝোতা দুটোই যেহেতু হয়ে গেছে, ফলে এই নিয়ে আর কোন সমস্যা থাকছেনা৷ জোটের মূল ইস্যুগুলি এবং অভিন্ন ন্যুনতম কর্মসূচী অচিরেই প্রকাশ করা হবে৷ আইপিএফটি নেতাদের সাথে আজ পুনরায় রাম মাধব বৈঠক করেছেন৷ তিনি জানান, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জোটের সিদ্ধান্তে শীঘ্রই সিলমোহর দেবেন৷

এদিকে, আইএনপিটি এবং এনসিটি নিয়ে বিজেপি নতুনভাবে চিন্তা শুরু করেছে বলে ধারনা করা হচ্ছে৷ এদিন সুবলবাবু জানান, আইএনপিটি এবং এনসিটি যদি মনে করে থাকে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছেনা সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে৷ তাঁর বক্তব্য, আইপিএফটির তুলনায় আইএনপিটি এবং এনসিটির সাথে সবচেয়ে বেশি বৈঠক হয়েছে৷ ফলে, তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না এমনটা মনে করার কোন কারণ নেই৷ তবুও, তাঁরা বিজেপির সাথে জোটে সামিল না হলে তাতে কিছুই করার নেই৷ তাঁর মতে, বাস্তব পরিস্থিতি বুঝতে হবে৷ পাহাড়ি জনপদে আইএনপিটি এবং এনসিটির তুলনায় আইপিএফটি অনেক বেশি শক্তিশালি, তা অস্বীকার করার কোন উপায় নেই৷ তাতে, ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনে হয়তো বিজেপি এবং আইপিএফটির মধ্যেই জোট  সীমিত থাকবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top