News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন ঘোষণা হতেই বিজেপি নিল প্রতিজ্ঞা, সিপিএম করল র্যালী
Image

নির্বাচন ঘোষণা হতেই বিজেপি নিল প্রতিজ্ঞা, সিপিএম করল র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ বিধানসভা নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে সারা রাজ্যে এক যোগে প্রতিটি বুথে বিজয় প্রতিজ্ঞা গ্রহণ করেছে বিজেপির সকল স্তরের নেতা কর্মীরা৷ এদিকে, সারা রাজ্যে মিছিল করেছে সিপিএম৷

এদিন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব জানিয়েছেন, নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বিজেপি৷ এখন শুধু সময়ের অপেক্ষা সিপিআইএম এর অপশাসন অবসানের৷ পূর্ব ঘোষণা মোতাবেক নির্বাচন ঘোষণার মুহূর্ত থেকে বিজেপি সাড়া রাজ্যে বিজয় প্রতিজ্ঞা দিবস পালন করেছ৷ সাড়া রাজ্যে প্রত্যেকটি বুথে কর্মীরা একযোগে সিপিআইএমের অপশাসনের অবসানে বিজয় প্রতিজ্ঞা গ্রহণ করেছে৷ নির্বাচনে জয়ের পরেই এখন বিশ্রাম নেবেন কর্মীরা৷

অন্যদিকে সিপিআইএম নির্বাচন ঘোষণার পর সারা রাজ্যে মিছিল করেছে৷ সিপিএমের বক্তব্য, রাষ্ট্রপতি শাসন জারীর বিজেপির চেষ্টা ব্যর্থ হয়েছে৷ এটা বামেদের প্রাথমিক জয়৷ আবারও রাজ্যে ক্ষমতা দখল বামেরাই, দাবি সিপিএমের৷

এদিকে, বিজয় প্রতিজ্ঞা দিবস এবং র্যালীকে ঘিরে ধর্মনগরে বিজেপি এবং সিপিএমের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ তাতে দু’জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে৷ বিলোনীয়াতেও দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ তাতে মোট পাঁচজন আহত হয়েছেন বলে খবর৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top