News Flash

  • Home
  • Uncategorized
  • আর এস পুরা সেক্টরে পাক হামলায় মৃত্যু দু’জনের, নিয়ন্ত্রণ রেখায় আহত ১১ জন
Image

আর এস পুরা সেক্টরে পাক হামলায় মৃত্যু দু’জনের, নিয়ন্ত্রণ রেখায় আহত ১১ জন

জম্মু, ১৯ জানুয়ারি (হি.স.): সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের হুঁশিয়ারি, ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতে ৭ পাকিস্তানি সৈনিকের মৃত্যু, এত কিছুর পরও পাকিস্তানি সেনাবাহিনীর হামলার মনোভাব থামছে না| বরং আরও বেড়েই চলেছে| ফের বিনা প্ররোচনায় জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর গোলাগুলি বর্ষণ করল পাকিস্তানি সেনাবাহিনী| শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আর এস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর এলোপাথাড়ি গোলাগুলি বর্ষণে মৃত্যু হয়েছে দু’জন সাধারণ নাগরিকের| এছাড়াও আহত হয়েছেন ৪ জন| মৃত দু’জন সাধারণ নাগরিকের মধ্যে একজন মহিলাও রয়েছেন| মৃতদের নাম হল, সাই খুরদা এবং কোরোতোনা| শুধু আর এস পুরা সেক্টরই নয়, শুক্রবার সকাল থেকে আর্নিয়া এবং রামগড় সেক্টরেও গোলাগুলি বর্ষণ করেছে পাকিস্তানি রেঞ্জার্স|
সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, শুক্রবার সকাল ৬.৪০ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের আর এস পুরা সেক্টর, আর্নিয়া সেক্টর এবং রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর বর্ডার আউট পোস্ট (বিওপি) এবং সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকে লক্ষ্য করে ব্যাপক মর্টার হামলা ও গুলি চালাতে থাকে পাকিস্তানি সেনাবাহিনী| সীমান্ত সংলগ্ন ৪০টি বর্ডার আউট পোস্ট (বিওপি) এবং ৪০টিরও বেশি গ্রাম লক্ষ্য করে ৮২ এমএম এবং ৫২ এমএম গোলা ছোঁড়ে পাক সেনাবাহিনী| পাশাপাশি স্বয়ংক্রিয় এবং ছোট আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয়| পাক গোলায় আর এস পুরা সেক্টরে মৃত্যু হয়েছে এক মহিলা সহ দু’জন স্থানীয় মানুষের| এছাড়াও আহত হয়েছেন আরও ৪ জন| শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে| আহতদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| আর এস পুরা সেক্টর ছাড়াও আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন আর্নিয়া এবং রামগড় সেক্টরেও গোলাগুলি বর্ষণ করেছে পাক সেনাবাহিনী| রামগড় সেক্টরে পাক হামলায় আহত হয়েছেন দু’জন সাধারণ নাগরিক| অন্যদিকে, হরিনগর সেক্টরের কাঠুয়ায় পাকিস্তানি গোলাগুলি বর্ষণে আহত হয়েছেন পাঁচ জন সাধারণ নাগরিক|
বুধবারই আর এস পুরা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাবাহিনী| আর এস পুরা সেক্টরেই পাকিস্তানি হামলায় শহিদ হন এক বিএসএফ হেড কনস্টেবল, এছাড়াও মৃত্যু হয়েছে ১৭ বছর বয়সি এক কিশোরীর| আহত হয়েছিলেন তিন জন সাধারণ নাগরিক| আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর লাগাতার গোলাগুলি বর্ষণের জেরে রীতিমতো উদ্বিগ্ন ভারতীয় সেনাবাহিনীর কর্তারা|
পাক সেনাবাহিনীর লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন প্রসঙ্গে গত ১৫ জানুয়ারি, সোমবার উদ্বেগ প্রকাশ করেছিলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত| ৭০ তম সেনা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন, ‘বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান, আমরা যোগ্য জবাব ফিরিয়ে দিচ্ছি| আমাদের যদি বাধ্য করা হয়, তবে আমরা শত্রুদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব|’ সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের হুঁশিয়ারির পরও পাকিস্তানি সেনাবাহিনীর হামলার মনোভাব থামছে না| বরং দিন দিন আরও বেড়েই চলেছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top