News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির সাথে জোটের তাগিদেই পৃথক রাজ্যের দাবি থেকে সরছে আইপিএফটি
Image

বিজেপির সাথে জোটের তাগিদেই পৃথক রাজ্যের দাবি থেকে সরছে আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ জোটের তাগিদেই বরফ গলতে শুরু করেছে৷ ধারণা করা হচ্ছে, পৃথক রাজ্যের

বুধবার আগরতলায় স্টেট গেস্ট হাইসে আইপিএফটি ও বিজেপি নেতৃত্বদের সাথে নির্বাচনী জোট নিয়ে অনুষ্ঠিত হয়েছে৷ ছবি নিজস্ব৷

দাবি থেকে সরছে আইপিএফটি৷ কারণ, জোট হবে জনজাতিদের আর্থ-সামাজিক, কৃষ্টি-সংসৃকতি এবং ভাষার মানোন্নয়নের বিষয়কে সমর্থনে রেখে৷ এর বাইরে অন্য কোন রাজনৈতিক ইস্যু জোটের শর্তে থাকবেনা৷ আইপিএফটিকে এই অবস্থান স্পষ্ট করে দিয়েছে বিজেপি৷ বুধবার রাজ্য অতিথিশালায় এনসি দেববর্মার নেতৃত্বে আইপিএফটির সাথে জোটের প্রশ্ণে দীর্ঘ বৈঠক হয়েছে বিজেপির৷ এই বৈঠকে বিজেপির নির্বাচনী প্রভারী ড হিমন্তবিশ্ব শর্মা সহ উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর সহ জনজাতি নেতা জিষ্ণু দেববর্মা৷

এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপির নির্বাচনী প্রভারী ড শর্মা জানান, আজ আইপিএফটির সাথে জোট নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে৷ আলোচনা ইতিবাচক বলে তিনি দাবি করেছেন৷ তিনি জানান, আগামীকাল গুয়াহাটিতে আইপিএফটির সাথে চূড়ান্ত বৈঠকে জোট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ ড শর্মার কথায়, বামবিরোধী ভোট একত্রিত করাই আসল উদ্দেশ্য বিজেপির৷ জোট নিয়ে নীতিগত বিরোধ যাতে না হয় সেই চেষ্টা হচ্ছে৷ তাঁর বক্তব্য, বিজেপি এবং আইপিএফটির নিজস্ব নীতি রয়েছে৷ কিন্তু, জোটের ক্ষেত্রে কেবলমাত্র জনজাতিদের আর্থসামাজিক, কৃষ্টি-সংসৃকতি এবং ভাষার মানোন্নয়নকেই গুরুত্ব দেবে বিজেপি৷ জনজাতিদের মূল স্রোতে নিয়ে আসার জন্যই কাজ করা হবে এবং এর ভিত্তিতেই আইপিএফটির সাথে জোট করবে বিজেপি৷ তাঁর সাফ কথা, পৃথক রাজ্য কোনভাবেই আলোচনার বিষয় নয়৷ তিনি মনে করেন, রাজ্যের জনজাতিদের উন্নয়নের বিরোধীতা কোন রাজনৈতিক দলই করবেনা৷

ড শর্মা জানান, এই নীতির প্রতি সমর্থন জানালেই আইপিএফটি এবং বিজেপি যৌথ বিবৃতি জারি করে জোটের ঘোষণা দেওয়া হবে৷ এদিন তাঁর কথায় অনেকটাই অনুমান করা গেছে, জোট নিয়ে বিজেপির প্রস্তাবে সুর নরম হচ্ছে আইপিএফটির৷

অবশ্য আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা পৃথক রাজ্যের দাবি থেকে সরে আসার বিষয়ে ঝেড়ে কাশেননি৷ এদিন বিজেপির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসি দেববর্মা বলেন, নির্বাচনী জোট নিয়ে বিজেপির সাথে আজ একপ্রস্ত আলোচনা হয়েছে৷ আলোচনা ইতিবাচক বলে তিনি দাবি করেছেন৷ পাশাপাশি জানিয়েছেন, আগামীকাল গুয়াহাটিতে বৈঠকে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে৷ পৃথক রাজ্যের দাবি থেকে আইপিএফটির সরে আসছে কি না এই প্রশ্ণের জবাবে তিনি স্পষ্ট করে কিছুই বলেননি৷ তবে, পৃথক রাজ্যের দাবি মানবে এই প্রতিশ্রুতিতেই বিজেপির সাথে জোট হবে, এমনটাও তিনি জোর গলায় বলেননি৷ এবিষয়ে অস্পষ্টতা জিইয়ে রাখলেও, বিজেপির সাথে জোটের তাগিদে আইপিএফটির সুর অনেকটাই নরম হয়েছে বলেই ধারণা করা হচ্ছে৷

এদিন ড শর্মা বলেন, আইপিএফটির সাথে জোট নিয়েই সমস্ত জটিলতা৷ এই জটিলতার অবসান হলে আসন বন্টনে কোন সমস্যা হবে না৷ তাছাড়া বাম বিরোধী বিভিন্ন উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলগুলিকেও সঙ্গে নিতে চাইছে বিজেপি৷ ফলে, তাদের সাথেও নির্বাচনী সমঝোতা হলে আসন বন্টনে কোন সমস্যা হবে না৷ এক প্রশ্ণের উত্তরে তিনি জানান, প্রার্থী তালিকায় নাম রাখতে চাইছেন না বিধায়করা৷ এমন কি বিধায়ক সুদীপ রায় বর্মনও আজ জানিয়েছেন কেবল বামফ্রন্টকে পরাজিত করাই মূল লক্ষ্য৷ প্রার্থী তালিকায় নাম রাখা হলে তাঁর কোন আপত্তি নেই৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top