News Flash

  • Home
  • Uncategorized
  • জোট ও প্রার্থী নিয়ে বিজেপি-র সিদ্ধান্ত শীঘ্রই, হিমন্তবিশ্ব আসছেন আজ রাজ্যে
Image

জোট ও প্রার্থী নিয়ে বিজেপি-র সিদ্ধান্ত শীঘ্রই, হিমন্তবিশ্ব আসছেন আজ রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ জোট ও প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মঙ্গলবার আগরতলায় এসেছেন বিজেপি-র ত্রিপুরার নির্বাচনী প্রভারী ডঃ হিমন্তবিশ্ব শর্মা৷ আগামীকালের মধ্যে এ সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ আইপিএফটির সঙ্গে বিজেপির জোট নিয়ে এখনও অনিশ্চয়তা চরমে৷ তখন জোটের রাস্তা মসৃণ করতে মঙ্গলবার ফের আগরতলায় এসেছেন অসমের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷ ভোটের সূচি কয়েকদিনের মধ্যেই ঘোষিত হয়ে যাবে৷ কিন্তু এখনও বিজেপির সঙ্গে জোটসঙ্গী কারা হবেন সে বিষয়টিই পরিস্কার হয়ে উঠেনি৷ উপরন্তু যাঁরা জোটে থাকবেন তাঁদের সঙ্গে আসন রফা কীভাবে হবে, কী শর্তেই বা জোট হবে সে সমস্ত বিষয়েও ধোঁয়াশচ্ছন্ন রয়ে গেছে৷ ইতোমধ্যেই বিজেপির পক্ষ থেকে আইপিএফটি নেতাদের দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে৷ কিন্তু আনুষ্ঠানিকবাবে এখনও কেউ এই ইস্যুতে মুখ খুলতে চাইছেন না৷ এই পরিস্থিতিতেক আগরতলায় এসেছেন জোটের প্রধান কারিগর তথা অসমের অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷ আইপিএফটির সঙ্গে তিনি বৈঠক করবেন৷ ফলে দু একদিনের মধ্যেই জোটের চিত্র স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহল৷ অন্যদিকে, বিজেপি -র প্রার্থী তালিকাতেও চূড়ান্ত রূপ দেবেন তিনি৷ বিজেপি যুবাদের প্রাধান্য দেবে প্রার্থী তালিকায়৷ ৬৫ শতাংশ বয়স হবে ৫০ বছরের নীচে৷ ৯০ শতাংশ হবে নতুন মুখ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top