News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় সিট্যুর সিন্ডিকেটে অগ্ণিকান্ড
Image

তেলিয়ামুড়ায় সিট্যুর সিন্ডিকেটে অগ্ণিকান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যব্যাপী রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে চলেছে৷ রাতের আধারে রাজনৈতিক হিংসায় দুসৃকতিরা স্থানীয় মারুতী সিন্ডিক্টে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং সিপিএমের প্রচার সজ্জা নষ্ট করে ফেলেছে৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়ার অম্পিচৌমুহনীতে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, তেলিয়ামুড়াস্থিত মারুতী শ্রমিক ইউনিয়নের অফিসে সোমবার গভীর রাতে কোন এক সময় দুসৃকতিরা আগুন লাগিয়ে দেয়৷ সেই সাথে অফিসের সামনে সিপিএমের ফ্ল্যাগ পুড়িয়ে দিয়েছে৷ রাতেই কিছু লোক তা লক্ষ্য করে তেলিয়ামুড়া থানায় খবর দেয়৷ মঙ্গলবার সকালে মারুতী শ্রমিক ইউনিয়নের স্থানীয় নেতৃত্বরা বিষয়টি নিয়ে পুলিশের সাথে কথা বলেন৷ শ্রমিকরা এদিন সকাল সাড়ে নয়টা নাগাদ একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷ মিছিলটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিন্ডিকেটের সামনে গিয়ে শেষ হয়৷ জনৈক মোটর শ্রমিক নেতা অভিযোগ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে হিংসা শুরু করেছে বিভেদকামীরা৷ নির্বাচনে এই শক্তি রাজ্যবাসীর জন্য অশনি সংকেত দিচ্ছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top