News Flash

  • Home
  • Uncategorized
  • গণতান্ত্রিক শাসনব্যবস্থাই সংসদের ভিত মজবুত করতে পারে : প্রণব মুখোপাধ্যায়
Image

গণতান্ত্রিক শাসনব্যবস্থাই সংসদের ভিত মজবুত করতে পারে : প্রণব মুখোপাধ্যায়

ঢাকা, ১৬ জানুয়ারি (হি.স.): গণতান্ত্রিক শাসনব্যবস্থাই সংসদের ভিত মজবুত করতে পারে। মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি-লিট সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়| মঙ্গলবার বেলা ১১.১০ মিনিট নাগাদ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| বিমানবন্দরে প্রণব মুখোপাধ্যায়কে স্বাগত জানান চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী সহ ঊর্ধ্বতন আধিকারিকরা| বিমানবন্দর থেকে সোজা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পৌঁছন প্রণব মুখোপাধ্যায়|

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় প্রণব মুখোপাধ্যায় এদিন বলেছেন, ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থাই সংসদের ভিত্তি মজবুত করতে পারে|’ প্রণব মুখোপাধ্যায়ের কথায়, “মানুষ অবাধে ভোট দিয়ে সরকার নির্বাচন করবে, নিজের পছন্দ মতো নেতৃত্ব বেছে নেবে| সেই অধিকার আজকের পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে|” প্রণব মুখোপাধ্যায় আরও বলেছেন, “দীর্ঘদিন অসহ্য নির্যাতন যন্ত্রণা সহ্য করে বাংলাদেশের মানুষ স্বাধীনতার জয় অর্জন করেছে। বাংলাদেশ স্বাধীনতা লাভ করার অল্প সময়ের ব্যবধানে আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে হারিয়েছিলাম। একইভাবে জীবন দিতে হয়েছিল মহাত্মা গান্ধীকেও|”

মঙ্গলবার বেলা ১১.১০ মিনিট নাগাদ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| বিমানবন্দরে প্রণব মুখোপাধ্যায়কে স্বাগত জানান চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী সহ ঊর্ধ্বতন আধিকারিকরা| এরপর বেলা ১২.৫৫ মিনিট নাগাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পৌঁছন প্রণব মুখোপাধ্যায়| সেখানে ডি-লিট দেওয়া হয় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতিকে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top