News Flash

  • Home
  • Uncategorized
  • শহিদ জওয়ানের মৃত্যুর বদলা নিল ভারত, নিয়ন্ত্রণ রেখায় খতম ৭ পাকিস্তানি সৈন্য
Image

শহিদ জওয়ানের মৃত্যুর বদলা নিল ভারত, নিয়ন্ত্রণ রেখায় খতম ৭ পাকিস্তানি সৈন্য

শ্রীনগর ও নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): আবারও শহিদ জওয়ানের মৃত্যুর যথাযথ বদলা নিল ভারত| ভারতীয় জওয়ানকে হত্যা করার প্রতিশোধ নিয়ে পাল্টা প্রত্যাঘাত করল সেনাবাহিনী| জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) সংলগ্ন এলাকায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে প্রাণ গেল ৭ পাকিস্তানি সেনার| আহত হয়েছেন ৪ জন| যদিও পাকিস্তানি সেনাবাহিনীর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, কোটলি সেক্টরের জানদ্রোত-এ নিয়ন্ত্রণরেখা বরাবর ৪ পাকিস্তানি সৈনিকের মৃত্যু হয়েছে|

গত শনিবার রাজৌরির সুন্দেরবানি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি গুলিতে শহিদ হন ল্যান্সে নায়েক যোগেশ মুরলীধর ভাদানে| শহিদ জওয়ানের মৃত্যুর যথাযথ প্রতিশোধ নিল ভারত| জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) সংলগ্ন এলাকায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে প্রাণ গেল ৭ পাকিস্তানি সেনার| আহত হয়েছেন ৪ জন| তবে, পাকিস্তানের বিবৃতিকে ঘিরে শুরু হয়েছে ধন্দ| পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, কোটলি সেক্টরের জানদ্রোতে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় ৪ পাকিস্তানি সৈনিকের মৃত্যু হয়েছে|

সোমবার ভোররাতেই কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়ে জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে, নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে পাঁচ জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদী| জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল এস পি বৈদ জানিয়েছেন, সোমবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের দুলানজা-উরি সেক্টর দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল সন্ত্রাসবাদীরা| জঙ্গিদের সেই চেষ্টা ভেস্তে দিয়েছে নিরাপত্তা বাহিনী| জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী ও সিএপিএফ-এর যৌথ অভিযানে খতম হয়েছে পাঁচ সন্ত্রাসবাদী| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, নিহত জঙ্গিরা জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের সদস্য| জম্মু ও কাশ্মীরের ডিরেক্টর জেনারেল এস পি বৈদ জানিয়েছেন, ‘ঘটনাস্থল থেকে ৫টি দেহ উদ্ধার করা হয়েছে| ধারনা করা হচ্ছে ৬ জন মারা গিয়েছে| আর এক জনের দেহের খোঁজ চলছে| নিহত জঙ্গিরা সবাই আত্মঘাতী হামলাকারী|’

সোমবার দেশজুড়ে পালিত হয়েছে ৭০ তম সেনা দিবস| সেনা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ‘বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান, আমরা যোগ্য জবাব ফিরিয়ে দিচ্ছি| আমাদের যদি বাধ্য করা হয়, তবে আমরা শত্রুদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবো|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top