News Flash

  • Home
  • Uncategorized
  • ভূয়ো ভোটার নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এলেন কমিশনের টিম
Image

ভূয়ো ভোটার নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এলেন কমিশনের টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী৷৷ ভারতের নির্বাচন কমিশনের দশ-বারো জনের একটি টিম রাজ্যে এসেছেন৷ তাঁরা রাজ্যে আসন্না বিধানসভা নির্বাচনের লক্ষ্যে প্রকাশিত চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা নিয়ে উত্থাপিত অভিযোগগুলি খতিয়ে দেখছেন৷ রবিবার খোয়াই জেলাতে দুনজন আধিকারীক গিয়েছেন বলে জানা গিয়েছে৷ যেহেতু খোয়াইয়ে দুজন আধিকারীক গিয়েছেন তাতে স্বাভাবিক ভাবেই অনুমান করা হচ্ছে রাজ্যের অন্যান্য জেলাতেও এই টিমের অন্যান্য আধিকারীকরা পৌঁছে গিয়েছেন৷ আগামীকাল সোমবার নির্বাচন কমিশনের প্রতিনিধিরা সংশ্লিষ্ট জেলার নির্বাচনের সাথে যুক্ত রাজ্য সরকারের আধিকারীকদের সাথে কথা বলবেন এবং ভোটার তালিকা নিয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলি খতিয়ে দেখবেন৷ বিশেষ করে রিটার্নিং অফিসারদের সাথে বৈঠক করে ভোটার তালিকা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখবেন তণারা৷
জানা গিয়েছে, বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই ভোটার তালিকায় বহু ভূয়ো ভোটার রয়েছে বলে কমিশনের কাছে অভিযোগ করেছে৷ ধারণা করা হচ্ছে এইসব ভূয়ো ভোটার সংক্রান্ত অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতেই নির্বাচন কমিশনের সেকশন অফিসারদের এই টিম রাজ্যে এসেছেন৷ এদিকে, আগামী ১৮ জানয়ারি রাজ্যে আসছেন ভারতের নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ তাঁর রাজ্য সফরের আগেই ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট তৈরী করে নিতেই এই প্রতিনিধি দলের রাজ্য সফর৷ প্রসঙ্গত, চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশের সময় সরকারী তথ্য মোতাবেক জানা গিয়েছে প্রায় ৩৮ হাজার ভূয়ো ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে৷ যদিও একটি রাজনৈতিক দলের দাবি আরও প্রায় ষাট হাজার ভূয়ো ভোটার তালিকায় রয়ে গিয়েছে৷ এইসব ভূয়ো ভোটারের নাম নিয়েই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top