News Flash

  • Home
  • Uncategorized
  • চারদিনের সফরে বাংলাদেশ পৌঁছলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
Image

চারদিনের সফরে বাংলাদেশ পৌঁছলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

ঢাকা, ১৪ জানুয়ারি (হি.স.): চারদিনের ব্যক্তিগত সফরে রবিবার ঢাকা পৌঁছলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় | এই সফরে মঙ্গলবার প্রণববাবুকে সাম্মানিক ডি.লিট দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়৷
রবিবার বিকাল সাড়ে ৪টা নাগাদ দিল্লি থেকে জেট এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় পৌঁছান প্রণব মুখোপাধ্যায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশমন্ত্রী এ এইচ মাহমুদ আলি৷ বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, সোমবার ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হবে প্রণব মুখোপাধ্যায়ের আনুষ্ঠানিক সফর। বাংলাদেশ সফরকালে প্রণব মুখোপাধ্যায় সাহিত্য সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠক করার কথাও রয়েছে। চলতি সফরে মঙ্গলবার প্রণববাবুকে সাম্মানিক ডি.লিট দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়৷ চট্টগ্রামে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাস্টার দা সূর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে নির্মিত দুটি আবাসিক হল পরিদর্শন করবেন তিনি। বুধবার ঢাকায় ফিরে বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে। পরদিন বৃহস্পতিবার সকালে দেশের উদ্দেশ্যে রওনা হবেন তিনি ।
তাঁর সফরে কড়া নিরাপত্তাযর ব্যবস্থা করা হয়েছে ঢাকা সহ সংশ্লিষ্ট এলাকা ৷ বাংলাদেশের বন্দরনগরীতেও নিরাপত্তার কড়াকড়ি৷ বিশ্ববিদ্যালয় জুড়ে জারি হয়েছে বিশেষ সতর্কতা৷ বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির জন্য ভিভিআইপি প্রটোকলের আওতায় যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার তার সবই নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসএসএফ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি), ডিজিএফআই, এনএসআই ও ব়্যাবের বাড়তি সদস্য মোতায়েন করা হবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top