News Flash

  • Home
  • Uncategorized
  • ঘন কুয়াশায় রাজ্যে বিঘ্নিত স্বাভাবিক রেল পরিষেবা
Image

ঘন কুয়াশায় রাজ্যে বিঘ্নিত স্বাভাবিক রেল পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী৷৷ ঘন কুয়াশার জন্য রাজ্যের রেল পরিষেবা ব্যাহত হচ্ছে৷ দিনে ও রাতে অধিকাংশ সময় ত্রিপুরা ও পার্শ্ববর্তী অসমের বিস্তীর্ণ অঞ্চল ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে৷ ফএল বাধাপ্রাপ্ত হচেছ ট্রেন চলাচলে৷ রবিবার ভোর থেকে সমগ্র রাজ্য কুয়াশাচ্ছন্ন হয়ে আছে৷ সূর্যালোকর নেই৷ শনিবারের মতো রবিবারও বেলা ১২টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন ছিল গোটা রাজ্য৷ কয়েক ঘন্টা সূর্যের আলো পাওয়া গেলেও বিকেল গড়ার আগেই কুয়াশা পড়তে শুরু করছে৷ ফলে যানবাহন চলাচলে এর ব্যাপক প্রভাব পড়েছে৷ সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ট্রেন চলাচলে৷ রাজ্য থেকে চলাচলকারী প্রায় প্রত্যেকটি ট্রেন দেরিতে চলছে৷ আগরতলার স্টেশনের ম্যানেজার শনিবার রাতে জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক দেরিতে চলছে৷ ফলে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের৷ ঘন কুয়াশার জন্য এই সমস্যা হচ্ছে৷ অন্যান্য লোকাল এবং এক্সপ্রেস ট্রেনগুলি চলাচলেও যথেষ্ট সমস্যা হচ্ছে৷ আগামী দু-এক দিনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top