News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুনাথ ঝা, শোকস্তব্ধ নীতীশ কুমার
Image

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুনাথ ঝা, শোকস্তব্ধ নীতীশ কুমার

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ রাজনীতিক রঘুনাথ ঝা| শারীরিক অসুস্থতাজনিত কারণে রবিবার গভীর রাতে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৭৮ বছর| পরিবার সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন রঘুনাথ ঝা| চিকিত্সা চলছিল দিল্লির রাম মনোহন লোহিয়া হাসপাতালে| রবিবার গভীর রাতে রাম মনোহর লোহিয়া হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রঘুনাথ ঝা|

প্রবীণ রাজনীতিক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুনাথ ঝা-র জীবনাবসানে শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| শোকবার্তায় নীতীশ কুমার জানিয়েছেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রঘুনাথ ঝা-র শেষকৃত্য সম্পন্ন হবে| রাজনৈতিক মহল সূত্রের খবর, ৭৮ বছর বয়সি রঘুনাথ ঝা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো লালু প্রসাদ যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত|

১৯৩৯ সালের ৯ আগস্ট বিহারের সীতামারহিতে জন্মগ্রহণ করেছিলেন রঘুনাথ ঝা| পূর্বতন মনমোহন সিং সরকার আমলে তিনি ভারী শিল্প ও পাবলিক এন্টারপ্রাইজেস প্রতিমন্ত্রী ছিলেন| দীর্ঘ রাজনৈতিক জীবনে সোসালিস্ট পার্টি, কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল এবং সমাজবাদী পার্টির সদস্য ছিলেন রঘুনাথ ঝা| গোপালগঞ্জ এবং বেথিয়া থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন| এছাড়াও রঘুনাথ ঝা বেশ কয়েকবার বিধায়কও নির্বাচিত হয়েছিলেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top