News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক্তন মন্ত্রী রতিমোহন জমাতিয়া যোগ দিলেন বিজেপিতে
Image

প্রাক্তন মন্ত্রী রতিমোহন জমাতিয়া যোগ দিলেন বিজেপিতে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৪ জানুয়ারি৷৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী রতিমোহন জমাতিয়া রবিবার তাঁর নিজ বাড়িতে এক সভায় কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করেন৷ ওনার হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন দলের সহ-সভাপতি রামপদ জমাতিয়া৷ এ সভায় এমডিসি জয়কিশোর জমাতিয়াও উপস্থিত ছিলেন৷ রতিমোহন জমাতিয়ার বর্তমান বয়স ৮৫ বছর৷ তিনি ৩০ নং বাগমা বিধানসভা কেন্দ্র থেকে টিইউজেএস এর প্রার্থী হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ বার জয়ী হন৷ টানা ১৯৭৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত রাজ্য বিধানসভার সদস্য ছিলেন রতিমোহন জমাতিয়া৷  ১৯৮৮ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত রাজ্য বিধানসভার উপাধক্ষ্য পদে ছিলেন৷ ওনার বিজেপি দলের যোগদান বাগমা বিধানসভা কেন্দ্রের জন্য খুবই তাৎপর্যপূর্ণ৷ এতে এই কেন্দ্রে বিজেপির প্রভাব বাড়বে বলে অনেকের ধারণা৷ যোগদান পর্বে বিজেপির রাজ্য সহ-সভাপতি রামপদ জমাতিয়া বলেন, পৌষপার্বনের এই শুভ দিনে শ্রী জমাতিয়ার বিজেপি দলে যোগদান এই দলের পক্ষে খুবই অর্থবহ৷ তাতে করে বিজেপির দলীয় কর্মীদের মনোবল আরো বৃদ্ধি পাবে৷ যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিটন পাল, নকুল মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ উল্লেখ্য গত বুধবার ৩০ নং বাগমা মন্ডলের উদ্যোগে বাগমা বাজারে ভারতীয় জনাতা পার্টির এক সভায় শাসক দল সহ অন্যান্য রাজনৈতিক দলের ১১২ পরিবারের ৩২৩ জন ভোটার বিজেপির রাজ্য সহসভাপতি উপস্থিতিতে বিজেপির পতাকা তলে সামিল হন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top