News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
Image

কর্ণাটকের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

গোরক্ষপুর, ১৪ জানুয়ারি (হি.স.): কর্ণাটকের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই বিষয়ে রবিবার তিনি বলেন, ‘আমরা ভোট ব্যাঙ্কের জন্য রাজনীতি করছি না। দৃরিদ্রক্লিষ্ট মানুষ, কৃষক এবং নারীদের কি করে ক্ষমতায়ন করা যায় তা নিয়ে আমরা ভাবিত। কর্ণাটকের আইনশৃঙ্খলার অবস্থা খুব খারাপ। উন্নয়ন এবং জাতীয়তাবাদ ইস্যুতে আমরা কর্ণাটকে লড়ে যাচ্ছি। এবং লড়ে যাব।’ কর্ণাটকে বিজেপি এবং আরএসএস কর্মীদের খুন হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কর্ণাটকে কৃষকদের আত্মহত্যা নিয়েও উদ্বেগ্ন প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবে।
উল্লেখ্য, শনিবার কংগ্রেস নেতা তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার ব্যাপারে নিশ্চিত। এই বিষয়ে তিনি বলেছিলেন, বিজেপি অপ্রাসঙ্গিক ইস্যুগুলি কর্ণাটকে তুলে ধরেছে। হিন্দুত্ব ছাড়া তাদের আর কিছু নেই। প্রসঙ্গত চলতি বছরেই কর্ণাটকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই চরমে উঠেছে রাজনৈতিক তরজা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top