News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে প্রথম বিশ্বকাপে জয় ভারতের
Image

অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে প্রথম বিশ্বকাপে জয় ভারতের

অকল্যান্ড, ১৪ জানুয়ারি (হি.স.) : অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচেই বিশাল জয় পেল ভারতীয় দল। রবিবার প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২৮ রান করে ভারত। জবাবে ২২৮ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। শিবম মাভি ও নাগরকোটি তিনটি করে উইকেট নেন।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৮ রান করে ভারত। শুরু থেকেই দাপট দেখাতে থাকেন ভারতের ব্যাটসম্যানরা। শেষদিকে অবশ্য পরপর উইকেট পড়ে যায়। তবে তাতে ভারতীয় দলের বড় রান তুলতে কোনও সমস্যা হয়নি। পৃথ্বী ৯৪, মনজ্যোৎ কালরা ৮৬ ও শুভম গিল ৬৩ রান করেন। পৃথ্বী ও মনজ্যোতের জুটিতে যোগ হয় ১৮০ রান। তার ফলেই বিশাল স্কোর করে ভারত। জ্যাক এডওয়ার্ডস ৬৫ রান দিয়ে ৪ উইকেট নেন। একটি উইকেট নেন স্টিভ ওয়ার পুত্র অস্টিন ওয়া।
এরপর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। অজ়িদের শুরুটাও খুব একটা মন্দ হয়নি। দলের দুই ওপেনার জ্যাক এডওয়ার্ডস এবং ম্যাক্স ব্রায়ান্ট লড়াই করার মতো ব্যাটিং করতে থাকে। তবে ওপেনিং পার্টনারশিপ মাত্র ৫৭ রানের হয়। ক্যাঙারু শিবিরে প্রথম আঘাত হানেন কমলেশ নাগরকোটি। ২৯ রানে ফিরিয়ে দেন ব্রায়ান্টকে। এরপর অধিনায়ক জ্যাসন সঙ্গা অস্ট্রেলিয়ার স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু, ১৪ রানে অভিষেক শর্মার বলে তিনিও ফিরে যান। কিছুটা হলেও লড়াই চালান জোনাথন মার্লো (৩৮)। ক্রিজ়ে খুব বেশি সময় কাটাতে পারেননি পরম উপ্পল (৪)। অভিষেক শর্মা দুরন্ত থ্রো’য়ে তিনি প্যাভিলিয়নের রাস্তা ধরেন। তবে তখনও ব্যাটিং করে যাচ্ছেন জ্যাক। ততক্ষণে তিনি অবশ্য নিজের হাফ সেঞ্চুরিটা পূরণ করে ফেলেছেন। এরপর ব্যাট হাতে নামেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়ার ছেলে অস্টিন ওয়া। কিন্তু, তিনিও ৬ রানের বেশি করতে পারেননি। পরের ওভারেই অনুকূল রায়ের বলে ক্লিন বোল্ড হয়ে যান জ্যাক এডওয়ার্ডস (৭৩)। হাতে বাকি ছিল আরও চার উইকেট। আর জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৫৪ রান। ভারতীয় ক্রিকেট শিবিরে ততক্ষণে খুশির হাওয়া বইতে শুরু করেছে। এক এক করে ফিরে যান উইল সাদারল্যান্ড (১০), জ়েভিয়ার বারলেট (৭), জ্যাসন রালস্টোন (৩) এবং বাক্সটার হোল্ট (৩৯)। অবশেষে ভারত ১০০ রানে জয় পায়।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top