News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পদ্মবত সিনেমা নিয়ে কোনও আপত্তি নেই উত্তরপ্রদেশ সরকারের
Image

রাজ্যে পদ্মবত সিনেমা নিয়ে কোনও আপত্তি নেই উত্তরপ্রদেশ সরকারের

লখনউ, ১৩ জানুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশে পদ্বাবত মুক্তির বিষয়ে সম্মতি জানাল রাজ্য সরকার। ফলে উত্তরপ্রদেশে সিনেমাটি মুক্তি নিয়ে আর কোনও জটিলতা রইল না। তাই গোটা ভারতের সঙ্গে আগামী ২৫ জানুয়ারি উত্তরপ্রদেশে মুক্তি পেতে চলেছে পদ্মাবত।
উল্লেখ্য গত বছরের পয়লা ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল পদ্মবতের, কিন্তু সঞ্জয়লীলা বনশলি পরিচালিত এই সিনেমাটি নিয়ে তৈরি হয় জটিলতা। কর্নিসেনার মতো একাধিক রাজপুত সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় যে সিনেমাটিতে রানি পদ্মাবতীর চরিত্রকে বিকৃত ভাবে দেখানো হয়েছে। তাই গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহারের পাশাপাশি উত্তরপ্রদেশ সকরারও সিনেমাটি রাজ্যে প্রদর্শন বন্ধের জন্য কেন্দ্রে কাছে আর্জি জানায়। পরে সেন্সর বোর্ড সিনেমাটি একটি বিশেষজ্ঞ কমিটিকে দেখায়। তাদের সুপারিশ অনুযায়ী সিনেমার নির্মাতাদের সিনেমাটি থেকে কিছু দৃশ্য বাদ দেওয়ার পাশাপাশি সিনেমাটির নাম বদলে পদ্মবত রাখার জন্য বলে সেন্সর বোর্ডের কর্তারা। সেন্সর বোর্ডের এই শর্তগুলি মেনে নেয় সিনেমার নির্মাতারা। তার ফলে সিনেমাটি মুক্তি নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল তা কেটে গিয়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top