News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, পাঁচ কুস্তিগীর সহ মৃত ৬
Image

মহারাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, পাঁচ কুস্তিগীর সহ মৃত ৬

পুণে, ১৩ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের সাঙলি জেলার কাডেগাঁও তালুকায় এসইউভি গাড়ির সঙ্গে আখ ভর্তি ট্রাক্টরের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৬ জনের| ভয়াবহ দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ৭ জন| দুর্ঘটনায় নিহত ৬ জনের মধ্যে পাঁচ জন হলেন পেশায় কুস্তিগীর| সাতারা জেলার আউন্ধ গ্রামে প্রতিযোগিতা শেষে তাঁরা এসইউভি গাড়িতে চেপে সাঙলি জেলার কুন্দল এলাকায় ফিরছিলেন| গভীর রাত ১টা নাগাদ (শনিবার) সাঙলি জেলার কাডেগাঁও তালুকায় কাডেগাঁও-সাঙলি রোডে এসইউভি গাড়ি ও আখ ভর্তি ট্রাক্টরের সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এসইউভি গাড়ির চালক ও পাঁচ জন কুস্তিগীর| রাতের অন্ধকারে জোরালো সংঘর্ষের শব্দ পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় গুরুতর আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে সাতারা জেলার আউন্ধ গ্রামে প্রতিযোগিতা শেষে এসইউভি গাড়িতে চেপে সাঙলি জেলার কুন্দল এলাকায় ফিরছিলেন কুস্তিগীররা| গভীর রাত ১টা নাগাদ (শনিবার) সাঙলি জেলার কাডেগাঁও তালুকায় কাডেগাঁও-সাঙলি রোডে এসইউভি গাড়ি ও আখ ভর্তি ট্রাক্টরের সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এসইউভি গাড়ির চালক ও পাঁচ জন কুস্তিগীর| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় গুরুতর আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং মোটর ভেহিকল আইনের সংশ্লিষ্ট ধারায় চিনচিনি-ভাঙ্গি থানায় মামলা রুজু করা হয়েছে|
নিহত কুস্তিগীররা ক্রান্তি কুস্তি সংকূল আখড়ার সদস্য ছিল| আখড়ার সেক্রেটারি শরদ লাদ জানিয়েছেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক| সাতারায় প্রতিযোগিতা শেষে তাঁরা ফিরছিলেন|’

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top