News Flash

  • Home
  • Uncategorized
  • ঢাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নের গুলিতে নিহত তিন জঙ্গি
Image

ঢাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নের গুলিতে নিহত তিন জঙ্গি

ঢাকা, ১৩ জানুয়ারি (হি.স.) : বাংলাদেশের প্রধানমন্ত্রী দফতরের কাছে তিন সন্ত্রাসবাদীকে গুলি করে হত্যা করল বাংলাদেশ পুলিশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন। প্রশাসনের তরফে থেকে জানানো হয়েছে, শুক্রবার ঢাকার পশ্চিম নাখালপাড়ায় রুবী ভিলা নামে একটি আবাসনের পাঁচ তলায় অভিযান চালিয়ে ওই তিন জঙ্গিকে হত্যা করে বাংলাদেশ পুলিশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন। নিহত তিন জঙ্গি জামাতুল মুজাহিদিনের সদস্য।
র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নের পক্ষ থেকে মুফতি মাহমুদ খান জানিয়েছেন, ঢাকার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালানোর ছক কষেছিল ওই জঙ্গিরা। তাই ওই আবাসনে গা ঢাকা দিয়েছিল ওই তিন জঙ্গি। ইনটেলিজেন্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই আবাসনে অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নের জওয়ানরা।
নিহত জঙ্গিদের কাছ থেকে দুইটি পিস্তল, ১৪ টি আইইডি, ডিটোনেটর, তিনটি আত্মঘাতী জেকেট এবং বোমা তৈরি করার অন্যান্য সামগ্রী। এই ঘটনায় আবাসনের মালিক রুবেলসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আঁটসাঁটও করা হয়েছে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা। নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী ঢাকা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top