News Flash

  • Home
  • Uncategorized
  • ছ’দিনের ভারত সফর আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী
Image

ছ’দিনের ভারত সফর আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি (হি.স.): রবিবার থেকে ছ’দিনের ভারত সফর আসছন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷ গুজরাত দিয়ে সফর শুরু করার কথা রয়েছে তাঁর৷ এর আগে, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মতো নেতানিয়াহুও সফর শুরু করছেন গুজরাত দিয়ে। ১৪ জানুয়ারি আমেদাবাদে পৌঁছবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্রের খবর, ১৫ ও ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার হেভিওয়েট সদস্যদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর। সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথেও৷ আলোচনা করার কথা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাথে৷ এরপর ১৭ জানুয়ারি ইজরায়েলি প্রধানমন্ত্রীর যাওয়ার কথা মুম্বইয়ে। সরকারি সূত্রের খবর, মুম্বইয়ে গিয়ে ইহুদিদের ‘চাবার হাউস’-এ যাবেন তিনি। ২০০৮ সালের ২৬ নভেম্বর লস্কর-ই-তইবা জঙ্গিদের হামলায় রক্তাক্ত হয়েছিল চাবার হাউস। ১৮ জানুয়ারি তেল আভিভ রওনা হওয়ার আগে কিছুক্ষণের জন্য আগ্রাতে যাওয়ার কথা রয়েছে তাঁর৷
রাজনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ তাঁর এবারের সফর৷ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে তাঁর ভারত সফর বিশেষ বার্তা বহন করছে বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা৷ এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় প্রাধান্য পাবে৷ প্রতিরক্ষা, কৃষি ও জলসম্পদ বন্টন থাকছে আলোচ্যসূচীতে৷ এই সফর নিয়ে সাংবাদিক বৈঠক করেন ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত ড্যানিয়েল কারমন৷ তিনি জানান, নতুন কিছু উদ্ভাবনই এবারের সফরের অ্যাজেন্ডা৷ সেটা যেকোনও ক্ষেত্রই হতে পারে, যেখানে দুই দেশের যৌথ উদ্যোগ কাজ করবে৷ বিশেষত, তথ্যপ্রযুক্তি ও কৃষির ওপর জোর দিতে আগ্রহী দুই দেশ৷
কারমন আশাবাদী, পরিবেশ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে এবারের সফরে৷ আলোচনা চলবে শিল্পোদ্যোগ নিয়ে৷ জানুয়ারির ১৫ তারিখ প্রধানমন্ত্রীদের সাক্ষাৎ ছাড়াও, সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে৷ ইজরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে এবার ভারতে আসছেন ১৩০ জন শিল্পপতি৷ তাদের সামনে ভারত-ইজরায়েলের ফ্রি ট্রেডের বিষয়ে আলোচনা হবে বলেও এদিন জানিয়েছেন কারমন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top