News Flash

  • Home
  • Uncategorized
  • ঠিকানার প্রমাণপত্র হিসেবে মান্যতা পাবে না পাসপোর্ট, বিদেশমন্ত্রকের সিদ্ধান্ত
Image

ঠিকানার প্রমাণপত্র হিসেবে মান্যতা পাবে না পাসপোর্ট, বিদেশমন্ত্রকের সিদ্ধান্ত

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.) : ঠিকানার প্রমাণপত্র হিসেবে আর মান্যতা পাবে না পাসপোর্ট৷ বিদেশ মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে৷ বলা হয়েছে, পাসপোর্টের শেষের পাতাটি আর ছাপা হবে না৷
ভারতীয় পাসপোর্টের শেষ পাতাটিতে ব্যক্তির বাবা বা আইনি অভিভাবক, মা, স্ত্রী বা স্বামী ও ঠিকানা ছাপানো থাকে৷ বিদেশ মন্ত্রকের তিন সদস্যের একটি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে৷ মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছিল পাসপোর্টে বাবার নাম আর রাখা যাবে না৷ তার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিদেশ মন্ত্রক৷
বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, পাসপোর্টের এই নতুন ভার্সনে শেষের পাতাটি ফাঁকা থাকবে৷ তবে তথ্য বিদেশ মন্ত্রকের সিস্টেমে মজুত রাখা হবে৷ তাই সরকারের উপর এটি কোনও বাধা হয়ে দাঁড়াবে না৷ যেহেতু পাসপোর্টের শেষের পাতাটি ফাঁকা থাকবে, তাই সামান্য পরিবর্তন হবে পাসপোর্টে৷ইমিগ্রেশন চেক রিকোয়ার্ডের পাসপোর্টগুলি কমলা জ্যাকেটে মোড়া থাকবে আর নন-ইসিঅার পাসপোর্টগুলি হবে নীল রংয়ের৷ এখন তিনটি রংয়ে পাসপোর্ট ইস্যু করা হয়৷ সরকারি অফিসারদের সাদা, কূটনীতিবিদদের লাল ও বাকিদের নীল রংয়ের পাসপোর্ট ইস্যু করা হয়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top