News Flash

  • Home
  • Uncategorized
  • হেলিকপ্টার দুর্ঘটনা : অল্পের জন্য রক্ষা পেলেন দেবেন্দ্র ফড়নবীশ ও নীতিন গড়করি
Image

হেলিকপ্টার দুর্ঘটনা : অল্পের জন্য রক্ষা পেলেন দেবেন্দ্র ফড়নবীশ ও নীতিন গড়করি

মুম্বাই, ১১ জানুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার মুম্বাইয়ে একটি সভায় যোগ দিতে যাওয়ার পথে হেলিকপ্টার দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন মুম্বাইয়ের হেভিওয়েট দুই নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবীশ এবং মন্ত্রী নীতিন গড়করি৷ এই প্রথম নয়৷ এর আগেও বহু বার হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিলেন দেবেন্দ্র ফড়নবীশ৷
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এদিন তিনি ও কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি চপার করে এদিন মহারাষ্ট্রের মীরা রোডের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন| তাদের হেলিকপ্টারটি একটি স্কুল মাঠে অবতরণ করার কথা ছিল| এদিন হেলিকপ্টারটি ওই স্কুল মাঠে অবতরণ করার সময় হঠাৎ তাতে যান্ত্রিক গোলযোগ শুরু হয়| এরপর চালকের বুদ্ধিমত্তায় এবং অত্যন্ত তৎপরতার সঙ্গে কপ্টারটি অবতরণ করান এবং ওই হেবিওয়েট নেতা নিরাপদে বাইরে বেড়িয়ে আসেন|
উল্লেখ করা যেতে পারে এর আগেও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছিলেন | জানা গিয়েছে, ২০১৭ সালে জুলাই মাসে হেলিকপ্টারে করে যাওয়ার সময় সেটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ তার আগে মে মাসে আরও বড় ঘটনা ঘটে ৷ লাতুরে তার কপ্টারটি ক্র্যাশ করে৷ যদিও অক্ষত থাকেন তিনি৷ ওই একই মাসে গড়চিরোলিতে যাওয়ার সময় যান্ত্রিক ক্রুটির কারণে হেলিকপ্টার চালানোই যায়নি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top