News Flash

  • Home
  • Uncategorized
  • ১৭ জানুয়ারি ১০ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ভারত বনধের ডাক
Image

১৭ জানুয়ারি ১০ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ভারত বনধের ডাক

কলকাতা, ১১ জানুয়ারি ( হি.স.): আগামী ১৭ জানুয়ারি ভারত বনধের ডাক দিল ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ৷ মহিলা শ্রমিকদের পুরুষদের সমান মজুরি দেওয়া এবং শ্রমিকদের ন্যূনতম ১৮ হাজার টাকা মাসিক বেতন করার দাবিতে এই বনধের ডাক দেওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার ধর্মতলায় শ্রমিক সংগঠন গুলোর ডাকা জন সমাবেশ থেকে এই বনধের ডাক দেওয়া হয় ৷ এদিন এই জনসভায় এ আই সি সি টি ইউয়ের সমাবেশে চা, জুট, রেল হকার, স্ট্রিট হকার, আশা, মিড ডে মিল, বিড়ি, গ্রামীণ কৃষি মজুর সহ প্রান্তিক শ্রমিক সমাবেশে যোগ দেন ।
এদিনের এই জনসভা থেকে রাজ্যে মিড ডে মিলের কাজের সঙ্গে যুক্ত মহিলা শ্রমিকদের স্বীকৃতি, মজুরি-মর্যাদা বৃদ্ধি ও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকারকে স্বীকৃতি দেওয়াও দাবি জানানো হয় ৷ শ্রমিক ইউনিয়নের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে চা বাগানের শ্রমিক ও রাজ্যের খেটে খাওয়া মানুষদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি রাখতে পারেননি ৷ ফলে, নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এবারের নির্বাচনের আগে চা বাগান শ্রমিকদের সমস্যা সমাধান না করা হলে সংগঠনের তরফে বড়সড় আন্দোলনে নামারও হুশিয়ারি দেওয়া হয় ৷
সি পি আই এম এলের শ্রমিক সংগঠন আই সি সি টি ইউয়ের দাবি, কেন্দ্রের মোদী সরকার শ্রমিক খাতে বরাদ্দ কমিয়ে শ্রমিকদের বঞ্চিত করছে ৷ রাজ্য সরকার নির্মাণ শ্রমিকদের মুজরির বরাদ্দ টাকা অন্য খাতে ব্যয় করে তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত করছে ৷ সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ করেও শ্রমিকরা তাঁদের প্রাপ্য মজুরি পাচ্ছেন না বলেও অভিযোগ ৷ তাই শেষ পর্যন্ত তারা বনধ ডাকতে বাধ্য হলেন ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top