News Flash

  • Home
  • Uncategorized
  • হাসপাতাল থেকে ছাড়া হল বসপা বিধায়ক মুক্তার আনসারিকে, নিয়ে যাওয়া হয়েছে বান্দা জেলে
Image

হাসপাতাল থেকে ছাড়া হল বসপা বিধায়ক মুক্তার আনসারিকে, নিয়ে যাওয়া হয়েছে বান্দা জেলে

লখনউ, ১১ জানুয়ারি (হি.স.): হৃদরোগে আক্রান্ত হওয়ায় গত ৯ জানুয়ারি লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয় জেলবন্দী বহুজন সমাজ পার্টি (বসপা)-র বিধায়ক তথা গ্যাংস্টার মুক্তার আনসারিকে| শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া হয়েছে তাঁকে| হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পরই পুনরায় তাকে বান্দা জেলে নিয়ে যাওয়া হয়েছে|
কন্ট্রাক্টর অজয় প্রকাশ সিং ওরফে মুন্না সিং হত্যার ঘটনায় ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর আদালতে দোষীসাব্যস্ত হয়েছিলেন বহুজন সমাজ পার্টির বিধায়ক মুক্তার আনসারি সহ ৭ জন| সেই থেকে বসপা বিধায়কের ঠাঁই হয় বান্দা জেলে| ২০০৯ সালের ২৯ আগস্ট গাজিপুর ক্রসিংয়ের কাছে ইউনিয়ন ব্যাঙ্কের সন্নিকটে গুলি করে খুন করা হয় কন্ট্রাক্টর মুন্না সিংকে|
গত ৯ জানুয়ারি জেলের ভিতরেই হৃদরোগে আক্রান্ত হন মুক্তার আনসারি| তড়িঘড়ি তাঁকে লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়| স্বামীকে দেখতে হাসপাতালে যাওযার সময় ওই দিনই হৃদরোগে আক্রান্ত হন মুক্তার আনসারির স্ত্রীও| দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়| শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া হয়েছে মুক্তার আনসারিকে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top