News Flash

  • Home
  • Uncategorized
  • সুদীপ হত্যা ঃ অভিযুক্তদের ভয়েজ রেকর্ডিং আদালতে
Image

সুদীপ হত্যা ঃ অভিযুক্তদের ভয়েজ রেকর্ডিং আদালতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলায় ৪ জন অভিযুক্তকে মঙ্গলবার কোর্টে তোলা হয়৷ নৃসংশ হত্যা মামলার সিটের তদন্তক্রমে বড়সড় সাফল্যের খবর নেই৷ ২৭ শে ডিসেম্বর অভিযুক্ত তপন দেববর্মা, নন্দুদুলাল রিয়াং, অমিত দেববর্মা এবং ধর্মেন্দ কুমার সিং’র ভয়েজ রেকডিং করার আবেদন জানিয়েছিলেন আদালতে৷ বিভিন্ন ভাষায় ভয়েজ কেকডিং নেওয়া হয় নিম্ন আদালতের ৭ নং বেঞ্চে৷ এই ভয়েজ কল লিস্টের ভয়েজের সঙ্গে মিলিয়ে মামলার তদন্ত করা হবে বলে জানিয়েছেন মামলায় নিযুক্ত সরকারী পক্ষের আইনজীবী৷

টি এস আর দ্বিতীয় ব্যাটেলিয়ানের হেড কোয়ার্টারে ডেকে নিয়ে নৃশংসভাবে খুনের সি বি আই দাবী জানিয়েছে সাংবাদিক মহল৷ সিট তদন্ত শুরু করে খুনের মোটিভ উন্মোচন করতে কালঘাম ঝড়াচ্ছে৷ রাজ্য সরকারের পুলিশকে দিয়ে তদন্ত স্বচ্ছতার জল্পনা জিইয়ে রেখেই কাজ চলছে কচ্ছপ গতিতে৷ অভিযুক্ত কমাডেন্ট তপন দেববর্মার বাংলা, ককবরক, হিন্দি ইংরেজিতে ভয়েজ রেকর্ড করা হয় আদালতে৷ ধর্মেন্দ সিং’র হিন্দি ভাষায়, অমিত দেববর্মা এবং নন্দু দুলাল দেববর্মার ককবরক ও বাংলায় ভয়েজ সংগ্রহ  করেছে আদালতে৷ ভয়েজ পরীক্ষার রিপোর্ট আসতেই মামলার প্রকৃত রহস্য উন্মোচন হবে বলে আশাবাদী মামলায় নিযুক্ত সরকারী আইনজীবী সহ সিটে’র কর্মকর্তারা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top