News Flash

  • Home
  • Uncategorized
  • সুকলে গুরুতর আঘাত পেল ছাত্র, শিক্ষকরা ব্যস্ত স্যোসাল মিডিয়ায়
Image

সুকলে গুরুতর আঘাত পেল ছাত্র, শিক্ষকরা ব্যস্ত স্যোসাল মিডিয়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ সুকল চলাকালীন জখম ছাত্রকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ৷ প্রধান শিক্ষক সুব্রত মালাকার সহ সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা ব্যস্ত মোবাইল ও কম্পিউটারে ফেইসবুকে৷ ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বিক্ষোভ গড়ে তোলতেই হৈ চৈ পড়ে৷ ঘটনাটি ঘটে মঙ্গলবার শহরতলির অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়ে৷ জখম একাদশ শ্রেণীর ছাত্র সুভম শর্মাকে জি বি নিয়ে যায় চিকিৎসার জন্য সহপাঠীরা৷

সোশ্যাল মিডিয়ার ভাইরাসে আক্রান্ত সুকলের শিক্ষকরা৷ গুরুতর চোট পাওয়া ছাত্র সুভম শর্মার চিকিৎসার জন্য কর্তৃপক্ষের উদাসীনতার ক্ষোভ জানায় অভিভাবকরা৷ নজরুল স্মৃতি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, সুকলে আচমকা কোন ছাত্রছাত্রী জখম হলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেই৷ শিক্ষক ও শিক্ষিকারা পঠনপাঠন শিকেয় তোলে ফেইসবুক নিয়ে ব্যস্ত৷ অভিযোগ, সুকল পরিচালন কমিটির পক্ষে বিদ্যালয় শিক্ষা দপ্তরে বিগতদিনে জানানোর পরও কোন ব্যবস্থা হয়নি৷ খবর পেয়ে জখম ছাত্রের অভিভাবকরা জি বিতে ছুটে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন৷ মাথায় আঘাতপ্রাপ্ত ছাত্রকে হাসপাতালে কেন পাঠনোর ব্যবস্থা করেনি সুকল কর্তৃপক্ষ জবাব দিতে হবে বলে কড়া বার্তা দিয়েছেন অভিভাবক মহল৷ দিনভড় ছাত্রছাত্রীদের বিক্ষোভে লাটে উঠেছে পঠন পাঠন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top