News Flash

  • Home
  • Uncategorized
  • কলমচৌড়া সীমান্তে সুকল পড়ুয়াদের বিএসএফের লাঠিপেটা, গুলি চালানোর হুমকি, ক্ষুব্ধ অভিভাবকদের পথ অবরোধ
Image

কলমচৌড়া সীমান্তে সুকল পড়ুয়াদের বিএসএফের লাঠিপেটা, গুলি চালানোর হুমকি, ক্ষুব্ধ অভিভাবকদের পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৯ জানুয়ারি৷৷ আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ সুতরাং পরাশুনাই তাদের এক মাত্র মূল চাবিকাঠি৷ অন্যান্য দিনের মত আজও বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য যান সীমান্তবর্তী গ্রামের সুকল পড়ুয়ার৷ বক্সনগরের আদমপুর গ্রামের পশ্চিম অংশে কর্তব্যরত ভারতীয় সীমা সুরক্ষা বল৷ এই সীমান্তে বি এসএফ এর ৭৪ নম্বর ব্যাটিলিয়ান দ্বায়িত্বে আছে৷ আন্দনপর সীমান্তে গেইট এর হচ্ছে ৯২৯২৷ বিদ্যালয় ছুটির পর ছাত্র-ছাত্রীরা তাঁরকাটা পেরিয়ে বেরার উপারে যেতে চাইলে কর্ত্যবরত জওয়ানরা প্রবেশ নিয়েই প্রথমে বাক বিতন্ডা হয়৷ পরে বি এস এফ জওয়ানরা লাঠি নিয়ে মারতে শুরু করেন এবং বন্দুক থেকে গুলি করার ও হুমকি দেন৷ তাতে সুকল পড়ুয়া ছেলে ও মেয়েরা ভয় পায়৷ চারজন পড়ুয়া ছিল তাদের মধ্যে এক জন ছাত্র ও তিন জন ছাত্রী ৬ষ্ঠ শ্রেণী এবং নবম শ্রেণীর আদমপুর সুকল এবং ছাতিয়ান টিলা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের৷ সুকল ছাত্রছাত্রীদের চিৎকারে আদমপুর গ্রামের লোকজন একত্রে জড়ো হয়ে উত্তর কলমচৌড়া গ্রামের উপ প্রধান আব্দুল কালাম এবং গ্রামবাসী মিলে বি এস এফ কে জিজ্ঞাসা করেন৷ কেন আপনারা এইরকম করছেন৷ তখন বি এস এফ জওয়ানরা আরো আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসেন৷ ৯২৯২ গেইটের সামনে তখন পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে ওঠে৷ পরিস্থিতি ভয়াভয় রুপ ধারণ করেছে৷ অবশেষে পুরো গ্রাম বাসী মিলে উত্তর কলমচৌড়া চৌমুহনীতে বক্সনগর সোনামুড়া রাস্তা অবরোধ করে বসেন৷ ছাত্র ছাত্রীদের সঙ্গে ঘটনা ঘটে তখন আনুমানিক চারটা দশ মিনিট৷ বিকাল চারটা চল্লিশ মিনিট থেকে প্রায় ত্রিশ মিনিট পথ অবরোধ চলে৷ কলমচৌড়া থানার ওসি রাজীব সাহা, ব্লক আধিকারিক অর্মত্য বর্মন মহকুমা প্রশাসন শোমিত লোধ ঘটনাস্থলে আসেন এবং  স্থানীয় গ্রামবাসীর সঙ্গে গঠনা সম্পর্কে খুজ খবর নেয় সুষ্ঠ তদন্ত ক্রমে বিচার করে দেওয়া প্রতিশ্রুতির ফলে গ্রামবাসীও ছাত্র-ছাত্রীরা অবরোধ তুলে নেয়৷ তার পর যান চলাচল শুরু হয়৷ আগামী বুধবার-বৃহস্পতিবার গ্রামবাসী ও বি এস এফ এর ডিআইজি, এস ডি এম, এস ডি পি ওর সঙ্গে বৈঠক হবে বলে জানা যায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top