News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মিত বেতনক্রমের দাবীতে সত্যাগ্রহ ধর্ণা টেট উত্তির্ণ শিক্ষকদের
Image

নিয়মিত বেতনক্রমের দাবীতে সত্যাগ্রহ ধর্ণা টেট উত্তির্ণ শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ নিয়মিত বেতনক্রম প্রদানের দাবীতে আন্দোলনমুখী ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন৷

রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ এনে সোমবার আগরতলায় সার্কিট হাউস সংলগ্ণ এলাকায় সত্যাগ্রহ ধর্ণা দিয়েছেন টেট উত্তীর্ণ শিক্ষকরা৷ ছবি নিজস্ব৷

সোমবার সার্কিট হাউস সংলগ্ণ স্থানে ৪ ঘন্টা সত্যাগ্রহ ধর্না সংগঠিত করেছেন এসোসিয়েশনের কর্মকর্তারা৷ এসোসিয়েশনের সম্পাদক অজয় পালের অভিযোগ, টেট উত্তির্ণ শিক্ষকদের বেতন বৈষাম্য করছে সুপরিকল্পনা মাফিক রাজ্য সরকার৷ বামফ্রন্ট সরকার শিক্ষক কর্মচারীদের বঞ্চনা জিইয়ে রেখে উদ্বোধনে ব্যস্ত বলেও কটাক্ষ করেছেন তিনি৷

ভোটের মুখে চাপ বাড়িয়ে সরকারকে নিয়মিত বেতনক্রম ইস্যুতে আন্দোলনের ঝাঁচ বাড়াচ্ছে শিক্ষকরা৷ তাঁদের অভিযোগ, গোটা দেশে টেটের মাধ্যমে নিয়োজিত শিক্ষক কর্মচারীদের অনিয়মিত বেতনক্রম একমাত্র বাম শাসিত ত্রিপুরায় চালু রয়েছে৷ রাজ্য সরকার শিক্ষকদের বেতন বঞ্চনা করে অপমান করছে বলে সুর চড়িয়েছেন অজয় পাল৷ তাঁর অভিযোগ, সত্যাগ্রহ ধর্নার মাধ্যমে সরকারকে বাধ্য করতে রাস্তায় নেমেছেন শিক্ষকরা৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার শিক্ষকদের দুর্দশা জানা সত্ত্বেও কুম্ভকর্নের নিদ্রায় আচ্ছন্ন৷ সমস্ত মহকুমার শিক্ষকদের সত্যাগ্রহ ধর্নার পরও নিয়মিত বেতনক্রম চালু করতে গড়িমসি করলে আন্দোলন বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়া হুশিয়ারী দিয়েছেন সরকারকে অজয়বাবু৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন সুকলে ব্যাপক সংখ্যায় শিক্ষকের সংকট রয়েছে৷ তার মধ্যে টেট উত্তির্ণ শিক্ষকদের নিয়ে রাজ্য সরকার যদি বেতন বৈষম্য করে তাহালে আগামীদিনে যখন এডহক শিক্ষকদের চাকুরীর মেয়াদ শেষ হয়ে যাবে তখন আরও মারাত্মক পরিস্থিতিতে পড়েতে হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top