News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বাম শাসনের অবসানে বুদ্ধিজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান অমিত শাহের
Image

রাজ্যে বাম শাসনের অবসানে বুদ্ধিজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান অমিত শাহের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ রাজ্যে বাম শাসনের অবসানে রাজ্যের বুদ্ধিজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ শুধু ভোটার নয়, জনমত তৈরিতে একেকজনের মুখ্য ভূমিকা নিতে বলেছেন তিনি৷
আগরতলায় মুক্তধারা অডিটরিয়ামে মন্থন সামাজিক সংস্থা আয়োজিত বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনাসভায় অমিত শাহ বলেন, দেশের ব্যাপক পরিবর্তন হয়েছে গত সাড়ে তিন বছরে৷ কিন্তু বামপন্থা যেখানে আছে, সেখানেই দারিদ্র্য, বেকারত্ব এবং রাজনৈতিক হিংসা রয়েছে৷ এ থেকে জনগণকে মুক্ত করতে বুদ্ধিজীবীদের ভূমিকা নিতে হবে৷ এতদিনের দুরবস্থার জন্য বুদ্ধিজীবীরাও কম দায়ী নন৷ এতদিন তাঁরা রুখে দাঁড়াননি৷
তিনি আরও বলেন, এখন সময় এসেছে জাগ্রত হওয়ার৷ এই রাজ্যে এমন সরকার রয়েছে যারা নিজেদের শ্রমিক শ্রেণির বলে দাবি করে৷ অথচ এখানে নূ্যনতম মজুরি ১৭০ টাকা৷ কেন্দ্রীয় সরকার ৩৪০ টাকা ধার্য় করে দিয়েছে তা বলবৎ করছে না বাম সরকার৷ তাই এ ক্ষেত্রে পরিবর্তন আনা বিশেষ প্রয়োজন৷ বিজেপি ক্ষমতায় এলেই প্রথম ক্যাবিনেট মিটিঙে তা কার্যকর করা হবে৷ তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ত্রিপুরা এবং মেঘালয়ে এবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবেই৷
কমিউনিস্টরা দেশের উন্নয়ন বিরোধী৷ কেরল, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় কমিউনিস্ট শাসন থাকায় গোটা দেশে তিনটি রাজ্য পিছিয়ে গিয়েছে৷ সাম্প্রতিক কিছুদিন পূর্বে পশ্চিমবঙ্গে সরকার বদল হলেও একই অবস্থা চলছে৷ গত ২৪ বছরে ত্রিপুরায় কমিউনিস্টরা সঠিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব থেকে বহু পিছিয়ে গিয়েছে৷ বিজেপি সরকার গঠন হলেই সু-শাসন প্রতিষ্ঠা হবে৷ রবিবার ‘মন্থন’ আয়োজিত ‘জাতি গঠনে প্রতিবন্ধকতা’ বিষয়ক আলোচনাচক্রে কমিউনিস্ট শাসনের এমনভাবেই তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ আগরতলা মুক্তধারা অডিটরিয়াম হলে রাজ্যের বুদ্ধিজীবিদের নিয়ে আয়োজিত আলোচনাচক্রে রাজ্যের সমসাময়িক পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে তুলোধুনো করেছেন শ্রী শাহ৷
দেশ ও রাজ্য গঠনে বুদ্ধিজীবিদের একটা বিশেষ অবদান রয়েছে৷ ত্রিপুরায় কমিউনিস্ট শাসনে সবাইকে সক্রিয় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রী শাহ৷ কেন্দ্র ১৩০ কোটি টাকার অনুমোদন দিয়ে ত্রিপুরাতে সুপার স্প্যাশালিষ্ট হাসপাতাল গড়ার পরিকল্পনা চাওয়া হয়েছিল৷ রাজ্যের মুখ্যমন্ত্রী সাড়া দেওয়া দূর, তিনি সদুত্তর দেয়নি৷ রাজ্যে বিজেপি সরকার গঠন হলে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে কাজ করবে৷ প্রেক্ষিতে, নতুন সরকার গঠনের দ্বিতীয় দিন সপ্তম পে কমিশন চালু করারও প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ৷ পাশাপাশি রাজ্যে ১ বছরে ৭ জন দলীয় কার্যকর্তা খুন নিয়েও মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা মুখর হয়েছেন তিনি৷
তাঁর মতে, ত্রিপুরায় কমিউনিস্ট শাসনে আক্রান্ত গণতন্ত্র, লুন্ঠিত মানুষের অধিকার৷ সুবিচার পাওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছেন বিজেপি সরকার গঠন করতে৷ গত আড়াই দশকে সাড়ে ৭ লাখ বেকার কর্মসংস্থান আশায় দিশেহারা৷ কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান সংসৃকতি প্রসারে উদাসীন৷ গোটা দেশের সঙ্গে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ পরিকল্পনা চালু করারও প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top