News Flash

  • Home
  • Uncategorized
  • জামিনের আর্জি : শীঘ্রই ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হবেন লালুর আইনজীবী
Image

জামিনের আর্জি : শীঘ্রই ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হবেন লালুর আইনজীবী

রাঁচি, ৮ জানুয়ারি (হি.স.): পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর ট্রেজারি মামলায় সাড়ে ৩ বছরের কারাদণ্ড হয়েছে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের| গত ৬ জানুয়ারি, সাজা ঘোষণার দিনই লালু পুত্র তেজস্বী যাদব এবং তেজপ্রতাপ যাদব বলেছিলেন, জামিনের আবেদন করা হবে উচ্চ আদালতে| সেই মতো সোমবার লালু প্রসাদ যাদবের আইনজীবী প্রভাত কুমার জানালেন, আগামী কয়েক দিনের মধ্যেই ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন করা হবে| লালুর আইনজীবী এদিন জানিয়েছেন, ‘আগামী শুক্রবার অথবা সোমবার হাইকোর্টে জামিনের আবেদন করা হবে|’
উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাড়ে ৩ বছরের কারাদণ্ড হয়েছে লালু প্রসাদ যাদবের| পাশাপাশি লালুকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে রাঁচির বিশেষ সিবিআই আদালত| দেওঘর পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ২০১৭ সালের ২৩ ডিসেম্বর সিবিআইয়ের বিশেষ আদালতে দোষীসাব্যস্ত হয়েছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব| তবে, আদালত মুক্তি দিয়েছে বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র সহ ৬ জনকে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top