News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় সরকার রাজ্যের সাথে বিমাতৃসুলভ আচরণ করছে, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীব
Image

কেন্দ্রীয় সরকার রাজ্যের সাথে বিমাতৃসুলভ আচরণ করছে, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ কেন্দ্রের বিজেপি সরকার স্বাস্থ্য পরিষেবাকে কর্পোরেটমুখী করার চেষ্টা চালাচ্ছেন৷ গরীব মানুষের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে দেশের সরকারের কোন ধরনের পরিকল্পনা নেই৷ স্বাস্থ্যখাতে কেন্দ্রের নিত্যনতুন আইনে খুচড়ো ঔষুধ শিল্পের সঙ্গে যুক্তরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন৷ রবিবার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে ত্রিপুরা ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সম্মেলনে কেন্দ্রকে এমনভাবেই চাঁচাছোলা ভাষায় বিধঁলেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷
কেন্দ্রের আর্থিক বঞ্চনা, রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণে রাজ্য সরকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাধাপ্রাপ্ত হচ্ছেন৷ তবে, প্রতিজ্ঞলতার মধ্যেও দুটি মেডিক্যাল কলেজ, নার্সিং ইনস্টিটিউট স্থাপন, প্যারামেডিক্যাল কলেজ পরিচালনা করা হচ্ছে৷ গরীব মানুষকে সরকারী হাসপাতালে বিনামূল্যে ঔষুধ সরবরাহ করছে রাজ্য সরকার৷ স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে কেন্দ্রকে গাঠগড়ায় দাড় করিয়ে সরকারের এমনভাবেই প্রশংসা করেছেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ প্রেক্ষিতে, ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনকে সাংগঠনিক দাবী দাওয়া পূরনের জন্য বামপন্থী আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন শ্রীচৌধুরী৷ তাঁর মতে, বামপন্থী আন্দোলন দুর্বল হলে ঔষুধ শিল্পের সঙ্গে যুক্তদের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে চুড়মাড় হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top