News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় সিপিএম ক্যাডার হামলায় গুরুতর আহাত বিজেপির দুই কর্মী
Image

গন্ডাছড়ায় সিপিএম ক্যাডার হামলায় গুরুতর আহাত বিজেপির দুই কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷ অমিত শাহর সভা থেকে বাড়ি ফেরার পথে সিপিএম ক্যাডার দ্বারা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির দুজন সক্রিয় কর্মী৷ ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় ধলাই জেলার গন্ডাছড়ার মহকুমা শাসকের অফিসের সামনে৷ আক্রান্তরা হলেন গন্ডাছড়া মন্ডলের অবজারভার শম্ভু বিশ্বাস এবং কর্মী জীবন বিশ্বাস৷ বর্তমানে তারা জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷
জানা গিয়েছে, শম্ভু এবং জীবন আমবাসার কুলাই সুকল মাঠে অমিত শাহর সমাবেশ থেকে বাড়ি ফিরছিলেন৷ গন্ডাছড়া বাজার থেকে পায়ে হেটেই তারা যাচ্ছিলেন৷ এমন সময় পথে একটি অল্টো গাড়ি তাদের পাশে এসে থাকে৷ গাড়ি থেকে চারজন সিপিএম ক্যাডার নেমে আসে এবং শম্ভু ও জীবনকে বেধরক মারধর করে৷ তাদেরকে হত্যা লক্ষ্যে হামলাকারীরা ধারালো অস্ত্র নিতে গেলে কোনওরকমে তারা সেখান থেকে পালিয়ে স্থানীয় এসডিপিও অফিসের পাশে জঙ্গলে আশ্রয় নেয়৷ তারা চিৎকার চেচামেচি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাদের উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় গন্ডাছড়া হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের অবস্থা সংকটজনক দেখে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করে দিয়েছেন৷ এদিকে, ঘটনার খবর পেয়ে বিজেপির স্থানীয় কর্মকর্তারা গন্ডাছড়া হাসপাতালে ছুটে যান৷ বিজেপির তরফ থেকে পুলিশের কাছে দাবী জানানো হয়েছে অবিলম্বে হামলাকারী সিপিএম ক্যাডারদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে৷ অন্যথায় আন্দোলন গড়ে তোলা হবে৷ এই ঘটনার পর গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ প্রসঙ্গত, গত কয়েকমাস যাবৎ রাজ্যের বিভিন্ন স্থানে শাসক দলের ক্যাডাররা বিজেপির কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়ে যাচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top