News Flash

  • Home
  • Uncategorized
  • সংঘর্ষ বন্ধ করে শান্তি আলোচনার জন্য ভারত-পাকিস্তানের কাছে আর্জি মেহেবুবা মুফতি
Image

সংঘর্ষ বন্ধ করে শান্তি আলোচনার জন্য ভারত-পাকিস্তানের কাছে আর্জি মেহেবুবা মুফতি

শ্রীনগর, ৭ জানুয়ারি (হি.স.): সীমান্তে সংঘর্ষ বন্ধ করার জন্য এইবার দুই দেশ ভারত এবং পাকিস্তানে কাছেই আর্জি জানিয়েছেন জম্মু ও কাশ্মীরে মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি। রবিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কাশ্মীরের মানুষকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য আমি পাকিস্তান এবং আমাদের দেশের প্রধান(প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) কাছে আর্জি জানাই। দুই পক্ষকে আমার অনুরোধ আপনারা আলোচনার টেবিলে বসুন এবং বন্ধু হয়ে উঠুন।’ পাশাপাশি তিনি আর বলেন, দুই পক্ষেরই উচিত নিজেদের মধ্যে যত সমস্যা রয়েছে তা মিটিয়ে নেওয়া এবং সৈন্যবাহিনীকে রক্ষা করা।
উল্লেখ্য, কাকতালিয় ভাবে রবিবার কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সরব হয়ে উঠে বিজেপি এবং কংগ্রেস। কংগ্রেসের পক্ষে থেকে কাশ্মীরের অশান্ত পরিবেশ নিয়ে বিজেপির বিরুদ্ধে এক যোগে তোপ দাগে পি চিদম্বরম এবং কপিল সিব্বল অন্যদিকে পাল্টা কংগ্রেসকের সমালোচনা করে বিজেপি নেতা সম্বিত পাত্র। তিনি বলেন কাশ্মীরে আজ যা পরিস্থিতি তার জন্য দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভ্রান্ত ধারণাই দায়ী। অন্যদিকে কাশ্মীর সমস্যার সমাধানের জন্য দীনেশ্বর রাও নামে এক প্রাক্তন গোয়েন্দা প্রধানকে নিয়োগ করে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের হানায় অশান্ত হয়ে উঠেছে কাশ্মীর।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top