News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীচ্যুত শিক্ষকদের পুণঃনিয়োগ, সংসদে আইন আনলে সমর্থন জানাবে সিপিএম
Image

চাকুরীচ্যুত শিক্ষকদের পুণঃনিয়োগ, সংসদে আইন আনলে সমর্থন জানাবে সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷ ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাঁচাতে সংসদে আইন আনলে সিপিএম সমর্থন জানাবে৷ শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একথা বলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷

এদিন সাংবাদিক সম্মেলনে বিজনবাবু কটাক্ষের সঙ্গে বলেন, ১০৩২৩ জন শিক্ষকদের পুণঃনিয়োগ এখনই করুক কেন্দ্রীয় সরকার৷ আগামী ১লা ফেব্রুয়ারী থেকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে৷ আইনের সংশোধনী এনে কিংবা অর্ডিন্যান্স জারী করে চাকুরীচ্যুত শিক্ষকদের শিক্ষকতায় পুণঃনিয়োগ করা হলে সিপিএম সাধুবাদ জানাবে৷ এদিন তিনি কটাক্ষ করে বলেন, চাকুরীচ্যুত শিক্ষকদের পুণঃনিয়োগের ঘোষণা শুধুই বিজেপির ভাওতাবাজী৷ লোকসভা নির্বাচনের আগে দেশবাসীর একাউন্টে ১৫ লক্ষ টাকা এবং বছরে ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতির মতোই চাকুরীচ্যুতদের শিক্ষকদের জন্য ভরসা দিচ্ছে বিজেপি৷

এদিন তিনি বলেন, চাকুরীচ্যুত শিক্ষকদের পুণঃনিয়োগে সংসদে সংশোধনী নিয়ে আসুক কেন্দ্র৷ তাতে সমর্থন জানাবে সিপিএম৷ এদিন তিনি বিদ্রুপ করে বলেন, চাকুরীচ্যুত শিক্ষকদের পুণঃনিয়োগ রাজ্য বিধানসভার মাধ্যমে সম্ভব এমন আবহাওয়া রাজ্যে তৈরী করা হচ্ছে৷ বিজেপি সরকার গঠন করলেই তা সম্ভব বলে দাবি করা হচ্ছে৷ তিনি প্রশ্ণ তুলে বলেন, বিজেপি পারলে সিপিএম তা কেন পারবে না৷ কিভাবে তা সম্ভব তা বাতলে দেওয়ার জন্য বিজেপির উদ্দেশ্যে খোঁচা দেন বিজনবাবু৷ তিনি বলেন, বিধানসভার মাধ্যমে যদি চাকুরীচ্যুত শিক্ষকদের পুণঃনিয়োগ সম্ভব হয় তা করার শলাপরামর্শ কেন্দ্রীয় সরকারও তো দিতে পারে৷ তাঁর দাবি, সুপ্রিম কোর্টের রায় একমাত্র সংসদ অর্ডিনেন্স জারি করে বাতিল করতে পারে৷ এক্ষেত্রে রাজ্য বিধানসভার কোন কিছুই করার সুযোগ নেই৷ এদিন তিনি বলেন, যারা একসময় চেয়েছিলেন শিক্ষকদের চাকুরী বাতিল হোক, তারাই আজ তাদের জন্য মাঠে নেমেছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top