News Flash

  • Home
  • Uncategorized
  • ঘন কুয়াশার জেরে দিল্লিতে দুর্ঘটনায় মৃত চার ক্রীড়াবিদ
Image

ঘন কুয়াশার জেরে দিল্লিতে দুর্ঘটনায় মৃত চার ক্রীড়াবিদ

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.) : রবিবার সকালে দিল্লি-চণ্ডীগড় হাইওয়ের ওপর পথ দুর্ঘটনায় মারা গেলেন ৪ ভারোত্তলক। আহত হয়েছেন আরও ২ জন। জখমদের মধ্যে রয়েছেন গত বছর মস্কো থেকে বিশ্বজয়ীর খেতাব আনা সক্ষম যাদবও।
জানা গিয়েছে, এই ছয় ক্রীড়াবিদ দিল্লি থেকে পানিপথ যাচ্ছিলেন ও তাদের সঙ্গে ছিল ভারোত্তলন সংক্রান্ত জিনিসপত্র। দিল্লি ও হরিয়ানার মাঝখানে সিংঘু সীমানার আলিপুর গ্রামের কাছে এদিন ভোর ৪টে নাগাদ ঘটে দুর্ঘটনা। রোড ডিভাইডারের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনার প্রাবল্য এতটা ছিল যে তাঁদের গাড়ির ছাদ সম্পূর্ণ উড়ে যায়। পুলিশ জানিয়েছে, গাড়ির গতি ছিল অত্যন্ত বেশি। গাড়ি থেকে কয়েকটি বোতল উদ্ধার করা হয়েছে। তাই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেনা পুলিশ।
বিশ্বজয়ী ভারোত্তলক সক্ষম যাদব ও বালি নামে আর এক ভারোত্তলককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ভারোত্তলকরা হলেন হরিশ, টিঙ্কু ও সুরজ, চতুর্থজনের নাম এখনও জানা যায়নি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top