News Flash

  • Home
  • Uncategorized
  • সচিন তেন্ডুলকরের মেয়েকে প্রেম নিবেদন করে শ্রীঘরে যুবক
Image

সচিন তেন্ডুলকরের মেয়েকে প্রেম নিবেদন করে শ্রীঘরে যুবক

মহিষাদল, ৭ জানুয়ারি (হি.স.) : ভারতীয় ক্রিকেটের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের মেয়েকে প্রেম নিবেদন করে শ্রীঘরে যেতে হল এক যুবককে। অভিযুক্তর নাম দেবকুমার মাইতি। বাড়ি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। চিত্রশিল্পী হিসেবে এলাকায় পরিচিত। মহিষাদল থানার পুলিশকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের পুলিশ রবিপার ভোরে তাকে গ্রেফতার করে। এদিনই রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়া হবে।
পুলিশ সূত্রে জানা জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে সচিন তেন্ডুলকরের অফিসে ফোন করেন দেবকুমার। সচিনের মেয়ে সারার প্রতি তাঁর ভালোবাসার কথা সেখানেই জানান তিনি। এরপর মুম্বইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করা হয়। সেখান থেকে নম্বর ট্র্যাক করে দেখা যায়, সেটি দেবকুমারের নম্বর। মুম্বই স্পেশাল ব্রাঞ্চের পুলিশ মহিষাদল থানায় যোগাযোগ করে। সেখান থেকে আসেন স্পেশাল ব্রাঞ্চের কয়েকজন অফিসার। মহিষাদল থানার পুলিশের সাহায্যে দেবকুমার মাইতিকে গ্রেফতার করা হয়।
গোটা শরীরের সারার নাম লিখে রেখেছেন দেবকুমার। এলাকাবাসীরা জানিয়েছেন, সারাকে বিয়ে করা ও তাঁর সঙ্গে বাকি জীবন কাটানোর কথা সবাইকে বলতেন তিনি। বেশ ভালো ছবি আঁকতে পারেন। সেই সুবাদে এলাকায় পরিচিতিও রয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top