News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরের মায়ানমার সীমান্তে ৬ তীব্রতার ভূকম্প
Image

মণিপুরের মায়ানমার সীমান্তে ৬ তীব্রতার ভূকম্প

ইমফল (মণিপুর), ৭ জানুয়ারি, (হি.স.) : রবিবার বেলা ১২টা ১৭ মিনিট ১৬ সেকেন্ডে মাত্রার ভূকম্পে কেঁপে উঠেছে মণিপুরের ভারত-মায়ানমার সীমান্তবর্তী এলাকা। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ছয় (৬)। এতে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পস্থল পাহাড়ি জঙ্গলাকীর্ণ হলেও এর ঝটকা মণিপুরের লাগোয়া কয়েকটি শহরে অনুভূত হয়েছে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গেছে, রবিবার মধ্যাহ্নে ভূকম্পের উৎসস্থল আন্তর্জাতিক সীমান্ত এলাকার ৩৫ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল ছিল স্পিকসেন্টার ২৪.৭° উত্তর অক্ষাংশ এবং ৯৪.০৭° পূর্বে।
এখানে উল্লেখ করা যেতে পারে, চলতি বছর গত ১ জানুয়ারিতেও অনুরূপ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল উত্তর-পূর্বাঞ্চলে। এদিন মণিপুরের ইমফলে ৩.২ তীব্রতার ভূকম্প হয়েছিল। পাশাপাশি অসমের দরং জেলায় এই কম্পনের তীব্রতা ছিল তিন (৩)। এছাড়া, পাঁচ (৫) জানুয়ারি অসমের কারবি আংলঙে চার (৪) তীব্রতার ভূকম্প অনুভূত হয়। এদিনই রাজ্যের অন্যান্য প্রান্তে ৩.৪ তীব্রতার ঝটকা দেয়। এভাবে গতকাল ৬ ডিসেম্বর অসমের নগাঁও জেলায় ৩.২ তীব্রতার ভূমিকম্প হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে উত্তর-পূর্বাঞ্চলে মোট নয়বার (৯) ভূমিকম্প হয়েছে। সিসমিকের হিসেবে উত্তর-পূর্বাঞ্চল পাঁচের মধ্যে রাখা হয়েছে। তাই অঞ্চলে ঘন-ঘন ভূকম্প সংঘটিত হয় বলে আবহাওয়া দফতরের বক্তব্য।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top