News Flash

  • Home
  • Uncategorized
  • জেলে মালির কাজ করবেন লালু, পাবেন প্রতিদিন ৯৩ টাকা
Image

জেলে মালির কাজ করবেন লালু, পাবেন প্রতিদিন ৯৩ টাকা

রাঁচি, ৭ জানুয়ারি (হি.স.) : জেলে মালির কাজ করবেন পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর ট্রেজারি মামলায় সাজাপ্রাপ্ত লালু প্রসাদ যাদব৷ এই কাজের জন্য প্রতিদিন ৯৩ টাকা করে পাবেন৷ শনিবার অাদালত তাঁকে সাড়ে ৩ বছর জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে৷ সাজা ঘোষণার পর তিনি জেলে মালির কাজ করবেন বলে জানা গিয়েছে৷ গত ২৩ ডিসেম্বর থেকে বিরসা মুন্ডা জেলে রয়েছে আরজেডি প্রধান৷ কিন্তু সাজা ঘোষণা না হওয়ায় জেলে ঠিক কোন ধরনের কাজ লালু করবেন তা স্পষ্ট ছিল না৷ শনিবার সাজা ঘোষণার পর জানা গিয়েছে, জেলে মালির কাজ করবেন৷ সোমবার হাজারিবাগের জেলে স্থানান্তরিত করা হবে তাকে৷ এখানেই সাড়ে তিন বছর থাকতে হবে তাকে৷
অন্যদিকে, রাষ্ট্রীয় জনতা দল দলের প্রধানের জামিনের জন্য হাইকোর্টের শরণাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে৷
প্রসঙ্গত, শনিবার সাজা ঘোষণার পর জামিন পাননি লালু৷ সিবিআই-এর বিশেষ বিচারক শিশুপাল সিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরজেডি সুপ্রিমোর সাজা ঘোষণা করেন৷ জরিমানা বাবাদ ৫লক্ষ টাকাও চাওয়া হয়৷ সাজা শোনার পর লালু জানান, বিজেপির দেখানো রাস্তায় চলার থেকে মৃত্যুই বেশি পছন্দ তাঁর৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top