News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপ খেলতে পাকিস্তানে যাওয়ার অনুমতি মিলল না ভারতের দৃষ্টিহীন ক্রিকেট দলের
Image

বিশ্বকাপ খেলতে পাকিস্তানে যাওয়ার অনুমতি মিলল না ভারতের দৃষ্টিহীন ক্রিকেট দলের

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.) : বিশ্বকাপ খেলতে পাকিস্তানে যাওয়ার সরকারিভাবে অনুমতি দেওয়া হল না ভারতের দৃষ্টিহীন ক্রিকেট দলকে৷ প্রাথমিক সূচি অনুযায়ী ৮ জানুয়ারি ফয়জলাবাদে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল৷ পরে লিগের আরও দু’টি ম্যাচ পাকিস্তানে খেলে সংযুক্ত আরব আমীরশাহী উড়ে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের৷

সরকারি ছাড়পত্র না মেলায় সুচি মেনে পাকিস্তানে খেলতে যাওয়া সম্ভব নয় ভারতীয় ক্রিকেটারদের৷ পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল বাধ্য হয়েই সূচিতে রদবদল করে৷ পরিবর্তিত পরিস্থিতিতে ৮ জানুয়ারি আমীরশাহীর আজমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে ভারত৷ একই মাঠে তারা পরের চারটি লিগ ম্যাচ খেলবে যথাক্রমে শ্রীলঙ্কা (১০ জানুয়ারি), পাকিস্তান (১২ জানুয়ারি), বাংলাদেশ (১৩ জানুয়ারি) ও নেপালের (১৪ জানুয়ারি) বিরুদ্ধে৷

ফাইনালে উঠলে ২১ জানুয়ারি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে খেলতে যাওয়ার কথা ভারতের৷ তবে সরকারি নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে বিকল্প কেন্দ্রও তৈরি রেখেছে পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল৷ ভারত ফাইনালে জায়গা করে নিলে এবং সরকারি তরফে পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার করা হলে ১৯ জানুয়ারি শারজায় অনুষ্ঠিত হবে খেতাবি লড়াই৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top