News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন ভারতের কর্মসূচী, আজ সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী
Image

নতুন ভারতের কর্মসূচী, আজ সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লী, ৫ জানুয়ারি৷৷ শনিবার নয়াদিল্লীতে ডঃ আম্বেদকর ইন্টারনেশনাল সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিছিয়ে পড়া জেলাগুলিকে নিয়ে নতুন ভারত গড়ার কর্মসূচীতে বক্তব্য রাখবেন৷ নীতি আয়োগ এই অনুষ্ঠানের আয়োজক৷ সারা দেশের ১১৫টি পিছিয়ে পড়া জেলার মধ্যে ত্রিপুরার ধলাই জেলাও চিহ্ণিত হয়েছে৷ ২০২২ সালের মধ্যে এই পিছিয়ে পড়া জেলাগুলির দ্রুত উন্নতি সাধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত নতুন ভারত কর্মসূচীর অঙ্গ হিসেবে কাজ করা হবে৷ উত্তর পূর্বাঞ্চলের মোট ১১টি জেলা চিহ্ণিত করা হয়েছে এই কর্মসূচীর অধীনে৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালের মধ্যে একটি নতুন ভারত সৃষ্টির পরিকল্পনা নিয়েছেন৷ আর তারই অঙ্গ হিসেবে ১১৫ টি পিছিয়ে পড়া জেলার দ্রুত পরিবর্তনের জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই কর্মসূচীর সঠিক বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার উর্ধতন সরকারী কর্মচারী ঐসব জেলার আধিকারীকদের সাথে সমন্বয় সাধন করে কেন্দ্র ও রাজ্যগুলির প্রচেষ্টায় প্রয়োজনীয় উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণ করবে৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালের মধ্যে একটি নতুন ভারত সৃষ্টির পরিকল্পনা নিয়েছেন৷ সেই বছর ভারত স্বাধীনতার ৭৫ বছর উদ্যাপন করবে৷ এই সময়ের মধ্যে ঐসব জেলাগুলির সামগ্রিক আর্থ সামাজিক উন্নয়ন ঘটানো হবে৷ একাজে রাজ্য ও কেন্দ্র সরকারকে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে৷ নিয়মিত উন্নয়নমূলক কাজকর্মের তদারকি করতে হবে৷ প্রয়োজনে পরামর্শ গ্রহণ করতে হবে সাধারণ মানুষের কাছ থেকেও৷ যেসব ক্ষেত্রগুলিকে এই কর্মসূচীর অধীনে রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, গ্রামীণ সড়ক যোগাযোগ, গ্রামীণ পরিবারে বিদ্যুতায়ন, পানীয় জল ও শৌচাগার ইত্যাদি৷ এই জেলাগুলির মধ্যে ৩৫ টি জেলা রয়েছে নকশাল কবলিত৷ এই কর্মসূচীর মাধ্যমে যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হল যে জেলাগুলিকে চিহ্ণিত করা হয়েছে সেই জেলার উন্নয়নমূলক কাজগুলি পার্শ্ববর্তী জেলার প্রশাসন নজরে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top