News Flash

  • Home
  • Uncategorized
  • কুপওয়ারায় তুষারধস, মৃত বেড়ে ৭
Image

কুপওয়ারায় তুষারধস, মৃত বেড়ে ৭

শ্রীনগর, ৬ জানুয়ারি (হি.স.): উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার খুনি নাল্লাহ এলাকায় শুক্রবার তুষারধসে চাপা পড়ে যাত্রীবোঝাইএকটি গাড়ি| গাড়িতে চালক সহ মোট ৬ জন আরোহী ছিলেন| এছাড়াও তুষারধসের কবলে পড়েন আরও ৪ জন| সবমিলিয়ে মোট ১০ জন নিখোঁজ ছিলেন|

শনিবার হিমবাহ স্থল থেকে উদ্ধার হয়েছে ৬ জনের মৃতদেহ| সবমিলিয়ে তুষারধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭| শুক্রবার রাতেই হিমবাহ স্থল থেকে উদ্ধার করা হয় এক জনের মৃতদেহ| এছাড়াও জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে তিন জনকে|

কুপওয়ারার ডেপুটি কমিশনার খালিদ জাহাঙ্গির জানিয়েছেন, শুক্রবার কুপওয়ারা-তাঙ্গধার রোডে সাধন টপের কাছে খুনি নাল্লাহ এলাকায় তুষারধসে চাপা পড়ে যাত্রীবোঝাই একটি গাড়ি| তুষারধসের পর থেকেই নিখোঁজ ছিলেন মোট ১০ জন| শুক্রবার রাতে হিমবাহ স্থল থেকে উদ্ধার করা হয় এক জনের মৃতদেহ| আর শনিবার উদ্ধার হয়েছে ৬ জনের মৃতদেহ| জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে তিন জনকে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top