News Flash

  • Home
  • Uncategorized
  • আইইডি বিস্ফোরণে রক্তাক্ত সোপোরে, মৃত্যু ৪ পুলিশ কর্মীর
Image

আইইডি বিস্ফোরণে রক্তাক্ত সোপোরে, মৃত্যু ৪ পুলিশ কর্মীর

শ্রীনগর, ৬ জানুয়ারি (হি.স.): ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে রক্তাক্ত হল জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে| শনিবার সকালে সোপোরের মেইন মার্কেট এলাকায় আইইডি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৪ জন পুলিশ কর্মী| এছাড়াও গুরুতর আহত হয়েছেন দু’জন পুলিশ কর্মী| আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছেন ডোডার বাসিন্দা ইরশাদ, কুপওয়ারার বাসিন্দা মহম্মদ আমিন, সোপোরের বাসিন্দা গুলাম নবি| চতুর্থ পুলিশ কর্মীর নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| ঘটনাস্থলেই প্রাণ হারান তিন জন পুলিশ কর্মী| হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান চতুর্থ পুলিশ কর্মী|

ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার সকালে সোপোরের মেইন মার্কেট এলাকায়, ‘ছোটা বাজার’ এবং ‘বড় বাজার’-এর মাঝে একটি লেনে অবস্থিত দোকানের কাছে আইইডি বিস্ফোরণ হয়| সেই সময় ওই এলাকায় পুলিশ ভ্যানে চেপে টহল দিচ্ছিলেন পুলিশ কর্মীরা| পুলিশের ভ্যান আইইডি-র উপর দিয়ে যাওয়া মাত্রই জোরালো বিস্ফোরণ হয়| আচমকা আইইডি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৪ জন পুলিশ কর্মী| এছাড়াও গুরুতর আহত হয়েছেন দু’জন পুলিশ কর্মী| আইইডি বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় তিনটি দোকানও|

এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন হামলার দায় স্বীকার করেনি| গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে| চলছে চিরুনি তল্লাশি| উল্লেখ্য, ২০১৮ সালে এই প্রথম বড় হামলার ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরে| সোপোরে আইইডি বিস্ফোরণে ৪ জন পুলিশ কর্মীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি| পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top