News Flash

  • Home
  • Uncategorized
  • হায়দরাবাদে এক কোটি টাকার বাতিল নোট সমেত ধৃত ৩
Image

হায়দরাবাদে এক কোটি টাকার বাতিল নোট সমেত ধৃত ৩

হায়দরাবাদ, ৫ জানুয়ারি (হি.স.): হায়দরাবাদে এক কোটি টাকার বাতিল নোট সমেত তিন জনকে গ্রেফতার করল পুলিশ| ধৃতদের নাম হল, কে রাজেশ (স্টক মার্কেট বিনিয়োগকারী), পি অনন্ত রেড্ডি (ব্যবসায়ী) এবং আসাঙ্গারি নাগারাজু (চালক)| বৃহস্পতিবার হায়দরাবাদের কারখানা মেইন রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তিন জনকে| তিন জনকে গ্রেফতার করার পাশাপাশি পুলিশ বাজেয়াপ্ত করেছে একটি হোন্ডা অ্যাক্টিভা স্কুটার এবং তিনিটি মোবাইল ফোন|

ডিসিপি (নর্থ জোন) বি সুমতি জানিয়েছেন, বিমুদ্রাকরণের পর বাতিল হয়ে যাওয়া নোট পাল্টানোর উদ্দেশে তারা খারখানা মেইন রোড সংলগ্ন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় এসেছিল| সেখান থেকেই এক কোটি টাকার বাতিল নোট সমেত তিন জনকে গ্রেফতার করা হয়েছে| বিমুদ্রাকরণের এতদিন পর কোথা থেকে তারা বিপুল পরিমাণ অচল নোট পেল, সে বিষয়ে জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top