News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভায় উঠল রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গ, দ্বিচারিতা কং-এর
Image

লোকসভায় উঠল রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গ, দ্বিচারিতা কং-এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারী৷৷ ত্রিপুরার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সংসদে দীর্ঘ আলোচনা হয়েছে৷ বিজেপি সাংসদ প্রহ্লাদ প্যাটেল এদিন ত্রিপুরা সফরের অভিজ্ঞতা সংসদে তুলে ধরেন৷ উপজাতি কিশোরীদের ধর্ষণ করে হত্যার ঘটনাগুলি তিনি আলোচনায় তুলেছেন৷ এই প্রসঙ্গ তুলে ধরে ত্রিপুরায় আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে গিয়ে ঠেকেছে বলে এদিন তিনি উষ্মা প্রকাশ করেছেন৷ আগরতলায় বিজেপি রাজ্য মুখ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন দলের মুখপাত্র আইনজীবী অরুন কান্তি ভৌমিক৷ তিনি জানান, সংশ্লিষ্ট বিষয়ে নাতিদীর্ঘ বাকবিতণ্ডাও হয়েছে৷ তবে এ ক্ষেত্রে কংগ্রেস সাংসদদের বয়ান রীতিমতো আশ্চর্যজনক৷

তিনি বলেন, লোকসভায় বিজেপি সাংসদ প্রহ্লাদ সিং প্যাটেল বিষয়টি উত্থাপন করেন৷ তিনি ত্রিপুরায় ক্রমাগত খুন সন্ত্রাসের বিস্তারিত বিবরণ তুলে ধরেন৷ উপজাতি কিশোরীদের ধর্ষণ করে নির্মম হত্যাকান্ড এবং সংশ্লিষ্ট বিষয়ে ময়না তদন্ত ছাড়াই সৎকার করিয়ে নেওয়া ইত্যাদি বিষয় তাঁর বক্তব্যে স্থান পায়৷ রাজ্যে সাংবাদিক হত্যাকান্ডের কথাও তিনি তুলে ধরেন৷ রাজ্যে দীর্ঘ বামশাসনে বিরোধী কংগ্রেস দলের অনেক নেতা বিধায়কদের হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করতেই আশ্চর্যজনকভাবে দলের অন্য সদস্যরা লোকসভায় এর প্রতিবাদ করে রাজ্যে কোনও কংগ্রেস নেতা খুন হননি বলে উল্লেখ করেন৷ শ্রী ভৌমিকের বক্তব্য, লোকসভায় দলীয় মন্ত্রী বিধায়কদের খুনের ঘটনায় কংগ্রেস সাংসদদের এই অবস্থান খুবই আশ্চর্যজনক৷ বিজেপি রাজ্য কমিটি এবিষয়ে প্রদেশ কংগ্রেসের স্পষ্টিকরণ দাবি করেছে৷

এই খবর আগরতলায় ছড়িয়ে পড়তেই রাজ্যে কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ প্রয়াত কংগ্রেস বিধায়ক মধুসূদন সাহার ভাই মহীতোষ সাহা তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, তাঁর ভাই বাম জমানাতেই খুন হয়েছেন৷ কিন্তু এর কোনও বিচার হয়নি৷ রাজ্যে আরও নেতা কর্মী খুন হয়েছেন৷ কিন্তু লোকসভায় আজকের আলোচনা সংশ্লিষ্ট পরিবারগুলিকে মর্মাহত করেছে৷

এদিকে সাংবাদিক সম্মেলনে শ্রী ভৌমিক রাজ্যপালের এক্তিয়ার নিয়ে সিপিএম যে প্রশ্ণ তুলেছে তার প্রতিক্রিয়ায় বলেন, সংবিধানে সমস্ত কিছু লেখা থাকেনা৷ কিন্তু, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে কাউকে ডাকলে তাঁর সাথে দেখা করা শিষ্টাচারের মধ্যে পরে৷ সৌজন্যতাবসত রাজ্যপালের ডাকে রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের মহানির্দেশকের তাঁর সাথে দেখা করা উচিত ছিল৷ এদিকে, সাংবাদিক খুনের মামলায় চার্জশিটে পলাতক আসামী বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে শ্রী ভৌমিক বলেন, অপরাধ প্রমানিত হওয়ার আগে পর্যন্ত যে কোন অভিযুক্ত নির্দোষ৷ তাই, চার্জশিট হলেই কারোর কোন রাজনৈতিক দলে যোগ দিতে বাঁধা নেই৷ তাঁর কটাক্ষ, গৌতমবাবুর সাধারণ ধারণা নেই তাই বিজেপি সম্পর্কে উল্টা-পাল্টা বলেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top