News Flash

  • Home
  • Uncategorized
  • চিনে তৈরি ভৌগোলোকে ভারতের মানচিত্রকে বিকৃত করার অভিযোগ প্রবাসী ভারতীয়দের
Image

চিনে তৈরি ভৌগোলোকে ভারতের মানচিত্রকে বিকৃত করার অভিযোগ প্রবাসী ভারতীয়দের

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.) : চিনে নির্মিত ভৌগোলোকে ভারতের মানচিত্রকে বিকৃত ভাবে দেখানোর অভিযোগ তুলল একদল প্রবাসী ভারতী। অভিযোগ কানাডা জুড়ে ছড়িয়ে থাকা বহুজাতিক সংস্থা কোস্টকোর স্টোরগুলিতে ‘মেড ইন চিন’ লেখা ভৌগোলোকগুলিতে ভারতের মানচিত্রকে বিকৃত ভাবে দেখানো হয়েছে। প্রবাসী ভারতীয়দের দাবি ওই ভৌগোলোকে ভারতের মানচিত্র থেকে কাশ্মীর এবং অরুণাচলপ্রদেশকে বাদ দেওয়া হয়েছে। এমনকি তাদের দাবি আমেরিকায় বহুজাতিক সংস্থা কোস্টকোর একাধিক স্টোরে বিক্রি হওয়া‘মেড ইন চিন’ লেখা ভৌগোলোকে ভারতের মানচিত্র থেকে বাদ কাশ্মীর এবং অরুণাচলপ্রদেশ।

এই বিষয়ে সোশ্যাল মিডিয়া ট্যুইটারে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চলছে। কিন্তু ভারতের পক্ষ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, প্রায় বেশ কয়েক দশক ধরেই চিন দাবি করে আসছিল যে অরুণাচলপ্রদেশ তাদের। পাশাপাশি কাশ্মীরে পাকিস্তানের অধিকারকে রয়েছে বলে মনে করে চিন।

সূত্রের দাবি সেই দৃষ্টিকোণ থেকেই এই ধরণের ভূগোলোক তৈরি করেছে চিন। যা ভারতের ভাবমূর্তিকে খর্ব করার জন্য তৈরি হয়েছে। অন্যদিকে ভারতের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে কাশ্মীর এবং অরুণাচলপ্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top