News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের মতে মন্ত্রী কিংবা আমলাকে তলব করার এক্তিয়ার নেই রাজ্যপালের, রাজ্যে সাংবিধানিক সংকট দেখা দিয়েছে, কেন্দ্রকে জানাবে বিজেপি
Image

সিপিএমের মতে মন্ত্রী কিংবা আমলাকে তলব করার এক্তিয়ার নেই রাজ্যপালের, রাজ্যে সাংবিধানিক সংকট দেখা দিয়েছে, কেন্দ্রকে জানাবে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশককে রাজভবনে তলব করার বিষয়ে রাজ্যপালের এক্তিয়ার

গৌতম দাশ ও বিপ্লবকুমার দেব

নিয়ে প্রশ্ণ তুলেছে সিপিএম৷ বুধবার সাংবাদিক সম্মেলনে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ বলেন, সাংবিধানিক রীতি অনুযায়ী মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কোন মন্ত্রী কিংবা আমলা রাজ্যপাল ডাকলেই যেতে পারেন না৷ তাঁর অভিযোগ, রাজ্যপাল সাংবিধানিক রীতি অগ্রাহ্য করেছেন৷ ফলে, রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের মহানির্দেশক মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাজ্যপালের ডাকে যাননি রাজভবনে এধরণের প্রকাশিত সংবাদের ভিত্তিতে গৌতম দাশের এই প্রতিক্রিয়ায় ঘটনার সত্যতাই প্রমাণ করেছে৷

বুধবার সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য সচিব সঞ্জিব রঞ্জন এবং পুলিশের মহানির্দেশক এ কে শুক্লকে রাজভবনে যেতে বারণ করার নির্দেশ সম্পর্কিত প্রকাশিত সংবাদ সম্পর্কে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়৷ তাতে তিনি বলেন, সাংবিধানিক রীতি অনুযায়ী মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কোন মন্ত্রী কিংবা আমলা রাজ্যপাল ডাকলেই যেতে পারেন না৷ তাঁর মতে, কোন মন্ত্রী কিংবা আমলাকে ডাকার এক্তিয়ার নেই রাজ্যপালের৷ এজন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আগে কথা বলতে হয়৷ এবিষয়ে তাঁর যুক্তি, রাষ্ট্রপতি কোন কেন্দ্রীয় মন্ত্রী কিংবা আমলাকে ডাকলে প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া তাঁরা যেতে পারবেন না৷ তাই তাঁর অভিযোগ, রাজ্যপাল সাংবিধানিক রীতি অগ্রাহ্য করেছেন৷ কারণ, রাজ্যপাল তাঁর এক্তিয়ারের বাইরে গিয়ে মুখ্যসচিব এবং পুলিশের মহানির্দেশককে রাজভবনে ডেকে পাঠিয়েছেন৷

এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যপালের ডাকে সাড়া না দিয়ে মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশক যে কাজ করেছেন তা নিয়ে এবার দেশের সর্বোচ্চস্তরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি৷ এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লবকুমার দেব বলেন, রাজ্যের প্রশাসনিক ক্ষমতা পুরোপুরি সিপিএমের মুঠোয় চলে গেছে৷ তাই, প্রশাসনের দুই শীর্ষকর্তা রাজ্যপালের নির্দেশ অমান্য করে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাজভবনে যাননি৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকারকে এবিষয়ে অবগত করা হবে৷ সাথে যোগ করেন, এধরনের প্রশাসনিক ব্যবস্থাপনায় সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, বিষয়টি মুখ্য নির্বাচন কমিশনারকেও জানানো হবে৷ তাঁর বক্তব্য, রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে৷ তাই নির্বাচন কমিশনের কাছে রাজ্যে নির্বাচন ঘোষণার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানানো হবে৷ বিপ্লববাবু জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টায় কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা মুখতার আববাস নকভি, বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, নেডার কনভেনার তথা ত্রিপুরায় বিজেপি’র নির্বাচন প্রভারী ড হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি রাজ্য কমিটির মুখপাত্র ডাঃ অশোক সিনহা সহ তিনিও মুখ্য নির্বাচন কমিশনারের সাথে দেখা করবেন৷ নির্ভুল ভোটার তালিকা প্রকাশ সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি সম্পর্কে মুখ্য নির্বাচন কমিশনারকে অবগত করা হবে৷

সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ এদিন এবিষয়ে প্রতিক্রিয়ায় বলেন, ভোটার তালিকা নিয়ে অভিযোগ তুলে বিজেপি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে৷ তিনি বলেন, মুখ্য নির্বাচন কমিশনার ক্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের কথা বলে গেছেন৷ ৫ জানুয়ারী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে৷ এই সময়ে বিজেপির এই ধরনের দাবি ষড়যন্ত্রমূলক বলে কটাক্ষ করেন শ্রীদাশ৷ তিনি বলেন, মুখ্য নির্বাচন কমিশনার বিধানসভার মেয়াদ শেষের আগে নির্বাচন হবে বলে জানিয়ে গেছেন৷ কিন্তু, রাজ্যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের পরিবেশ ব্যহত করার প্রয়াস নিয়েছে বিজেপি, অভিযোগ করেন গৌতমবাবু৷ তাই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ব্যহত না হতে পারে, সেবিষয়ে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপের জন্য অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন তিনি৷ সাথে জোর গলায় দাবি করেন, রাজ্যে কোন ধরনের সাংবিধানিক সংকট দেখা দেয়নি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top