News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে দু’টি পৃথক পথ দুর্ঘটনায় নিহত ১৩, আহত ১৪
Image

রাজস্থানে দু’টি পৃথক পথ দুর্ঘটনায় নিহত ১৩, আহত ১৪

জয়পুর৩ জানুয়ারি (হি.স.): রাজস্থানে দুটি পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩ জনপৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। মঙ্গলবার গভীর রাতে রাজস্থানের রাজধানী জয়পুরে টেম্পোর সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন মহিলা ও দুই শিশুসহ নিহত হন একই পরিবারের ৮ জন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৮ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে। মৃতদেহ গুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতদের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে নারাইনায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।

অন্য আর একটি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন ও আহত হয়েছেন ১২ জন। রাজস্থানের সিকার এলাকায় ট্রাক্টর ট্রলির সঙ্গে একটি দ্রুতগতির বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ৫ জন এবং আহত হয়েছেন ১২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছেকি কারণে এই দুর্ঘটনায় তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top