News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়ারিশ বিল্ডিং দখল মাফিয়াদের, ডিএমের দ্বারস্থ আমানতকারীরা
Image

ওয়ারিশ বিল্ডিং দখল মাফিয়াদের, ডিএমের দ্বারস্থ আমানতকারীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ ওয়ারিশের সিল করা সম্পত্তি জবরদখল নিয়ে প্রশাসনের নির্লিপ্ততায় ক্ষুব্ধ আমানতকারীরা৷ চিটফান্ড ওয়ারিশের বিল্ডিং জেলা প্রশাসনের সীল করার পর আমানত পাওয়ার ক্ষীন আশার সঞ্চার হয়েছিল সর্বশান্ত গ্রাহকদের মনে৷ সোমবার সমাজদ্রোহীরা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাগিয়ে নেয় ওয়ারিশের বিল্ডিং৷ মঙ্গলবার ক্ষুব্ধ আমানতকারীরা পশ্চিম জেলা শাসক মিলিন্দ রামটেকের দ্বারস্থ হয়েছেন৷ অভিযোগ, প্রশাসনের তদারকির অভাবে শহরের মাফিয়ারা সিল করা সম্পত্তি জবরদখল করেছেন৷

রাজ্যের ১৪ লক্ষ আমানতকারী চিটফান্ডে সর্বশান্ত হয়ে টাকার জন্য হন্ন হয়ে ঘুড়ে বেড়াচ্ছেন৷ সরকারের আমানত ফেরানোর স্ব-উদ্যোগ নিয়ে বিরোধীদের ক্রমবর্ধমান আন্দোলনেও টনক নড়েনি সরকারের৷ শহরের প্রাণকেন্দ্রে সিল করা বিল্ডিং জবরদখলের খবর ছড়িয়ে পড়তেই আমানতকারীরা ভিড় জমায়৷ বিল্ডিংটির মালিকানার দাবীতে ববিতা সাহা সমাজদ্রোহী নিয়ে দখল ঘিড়ে ক্ষুব্ধ হয়ে উঠেছে গ্রাহকরা৷ অভিযোগ, ওয়ারিশের সিজ করা সম্পত্তিগুলি চুপিসারে জবরদখল হয়ে যাচ্ছে৷ প্রশাসন নাম রক্ষার্থে সিজ করে সবাইকে বোকা বানাচ্ছে৷ জেলা শাসক অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাসেও স্বস্তি নেই আমানতকারীদের৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top