News Flash

  • Home
  • Uncategorized
  • ঘন কুয়াশায় গণপরিবহন ব্যবস্থা বিপর্যস্ত রাজধানী দিল্লিতে
Image

ঘন কুয়াশায় গণপরিবহন ব্যবস্থা বিপর্যস্ত রাজধানী দিল্লিতে

নয়াদিল্লি৩ জানুয়ারি (হি.স.): অতিরিক্ত ঠাণ্ডা এবং ঘন কুয়াশার জেরে বুধবারও রাজধানী দিল্লির রেলবিমান এবং সড়ক পরিষেবার অচলাবস্থা অব্যহত। বুধবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮টি বিমানের উড়ানের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়ে যাত্রীরা। এদিন সকালে বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো।

বিমানের পাশাপাশি ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। কম দৃশ্যমানতার জন্য যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ২১টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। অতিরিক্ত কুয়াশার জন্য সিগন্যাল স্পষ্ট করে না দেখতে পাওয়ার চালকরা বাধ্য হয়েই ট্রেনে আস্তে চালাচ্ছে। তার ফলে ৫৯টি ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে। অন্যদিকে ১৩ টি ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। এর ফলে চরম ভোগান্তি নিত্য যাত্রীদের। বহু মানুষ ট্রেন না পেয়ে স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে। তার ফলে মানুষের ভিড়ে থিক থিক করছে প্রতিটা স্টেশন। উল্লেখ্যমঙ্গলবার ভারতীয় রেলের পক্ষ থেকে অতিরিক্ত যাত্রীদের চাপ কমাতে কিছু বিশেষ ট্রেনের পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল।

এছাড়াও দিল্লির সড়কে কম দৃশ্যমানতার বাসসহ একাধিক যানবাহন খুব আস্তে চলছে। ফলে বিপর্যস্ত হচ্ছে সার্বিক গণ পরিবহন পরিষেবা।

এদিন আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে আগামী বেশ কয়েকদিনেও পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না। পাশাপাশি বায়ু দূষণের মাত্রাও সমানে বেড়ে চলেছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top