News Flash

  • Home
  • Uncategorized
  • হাফিজ সঈদের সংগঠনকে আর্থিক অনুদান দিলে জরিমানা দিতে হবে, নির্দেশ পাকিস্তান প্রশাসনের
Image

হাফিজ সঈদের সংগঠনকে আর্থিক অনুদান দিলে জরিমানা দিতে হবে, নির্দেশ পাকিস্তান প্রশাসনের

ইসলামাবাদ, ২ জানুয়ারি (হি.স.): কুখ্যাত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হাফিজ সঈদের সংগঠন জামাত-উদ-দাওয়া এবং ফলাহ-ই- ইনসানিয়তের অনুদান সংগ্রহ করার উপর নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান প্রশাসন। এই বিষয়ে পাকিস্তানের সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে দেশের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জানানো হয় যে, জামাত-উদ-দাওয়া এবং ফলাহ-ই- ইনসানিয়তকে কোনও আর্থিক অনুদান বা সাহায্য করা যাবে না। এছাড়াও রাষ্ট্রসঙ্ঘের তালিকায় থাকা একাধিক সন্ত্রাসবাদী সংগঠনের উপরও একই নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান প্রশাসন। পাশাপাশি সেই নির্দেশিকায় এও বলা হয়েছে যে, এই নির্দেশকে অবজ্ঞা করলে বিপুল পরিমাণে আর্থিক জরিমানা দিতে হবে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে।

উল্লেখ্য, হাফিজ সঈদের ফলাহ-ই- ইনসানিয়ত হচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যারা পাকিস্তানে অবস্থিত বিভিন্ন ব্যবসায়িক সংস্থা থেকে বিপুল পরিমাণে অনুদান পায়। সেটার উপরে কোপ পড়তে চলেছে এইবার। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হাফিজ সঈদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ২৬/১১ মুম্বই হামলার পরিকল্পনা তার মাথা থেকেই বেরিয়েছিল। দীর্ঘদিন ধরেই হাফিজ সঈদকে নিজেদের হাতে পাওয়ার জন্য বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে আর্জি জানিয়ে আসছিল ভারত। অন্যদিকে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকার কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top