News Flash

  • Home
  • Uncategorized
  • জোট নিয়ে অচলাবস্থা জিইয়ে রেখে আজ দিল্লি যাচ্ছে আইপিএফটি নেতৃত্ব
Image

জোট নিয়ে অচলাবস্থা জিইয়ে রেখে আজ দিল্লি যাচ্ছে আইপিএফটি নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷  আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে দিল্লি যাচ্ছেন ত্রিপুরার উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল তথা পৃথক রাজ্যের দাবিদার আইপিএফটি’র ১০ সদস্যের এক প্রতিনিধি দল৷ ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি’র সঙ্গে এই দলের জোট গঠন নিয়ে অনিশ্চয়তা এখনও কাটছে না৷ একই সঙ্গে আইপিএপটি নিজেদের অবস্থানে অনড় থেকে পৃথক রাজ্যের দাবিকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে৷ অন্যদিকে, বিজেপি এই দাবির ঘোর বিরোধী৷ আইপিএফটি’র সাধারণ সম্পাদক মেবারকুমার জামাতিয়া সোমবার জানিয়েছেন, আইপিএফটি-র ১০ সদস্যের এক প্রতিনিধিদল  ২ জানুয়ারি দিল্লির উদ্দেশে রওয়ানা হচ্ছে৷ তার পরের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে তাঁদের৷ প্রধানমন্ত্রীর পক্ষে সাক্ষাত করা সম্ভব না হলে তাঁর দফতরের কোনও একজন প্রতিমন্ত্রী তাঁদের সঙ্গে সাক্ষাত করবেন৷ তার পরের দিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও আলোচনা হবে৷ আইপিএফটি’র তরফে পৃথক রাজ্যের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করতে বলা হবে৷ মেবারকুমার জামাতিয়া বলেন, কেন্দ্রীয় সরকারের অবস্থানের উপরই ত্রিপুরায় বিজেপি-র সঙ্গে জোট গঠনের বিষয়টি নির্ভর করছে৷ কেন্দ্রীয় সরকার পৃথক রাজ্য গঠনের যৌক্তিকতা বিচার করার জন্য একটি মডালিটি কমিটি গঠন করলে তবেই আইপিএফটি জোট গঠনের বিষয়ে পরবর্তী পর্যায়ে আলোচনায় বসবে৷ অন্যথায় আইপিএফটি একাই বিধানসভা নির্বাচনে লড়াই করবে৷ তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা সফল হলে তবেই তাঁরা বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে সাক্ষাত করবেন৷ অন্যথায় তাঁরা রাজ্যে ফিরে আসবেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top